June 24, 2026, 1:21 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

নেত্রকোনা দুর্গাপুরে চাঁদাবাজীর ঠাঁই নাই, ব্যবসায়ী সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল

আল আমিন হাওলাদার

নেত্রকোনা দুর্গাপুরে চাঁদাবাজীর ঠাঁই নাই, ব্যবসায়ী সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল

 

আল আমিন হাওলাদার স্টাপ রিপোর্টার

 

দুর্গাপুর উপজেলা একটি ফুলের বাগানের মতো। এই বাগানো কোন চাঁদাবাজের আঁচর লাগতে দেবোনা। ব্যাবসায়ীরা দলমত নির্বিশেষে দুর্গাপুর বাজারে ব্যাবসা চালিয়ে যাবেন। এখানে কোন সন্ত্রাসী বা চাঁদাবাজকে ঠাঁই দেয়া হবে না। বিএনপি ক্ষমতায় রাস্ট্র ক্ষমতায় গেলে, চাঁদাবাজের মুলোৎপাটন করা হবে, গারো, হাজং, হিন্দু, মুসলিমদের সম্প্রীতির বাগান দুর্গাপুর তা কোনদিন নস্ট হতে দেবো না।

 

নেত্রকোনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপি‘র আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, দুর্গাপুর পৌরশহরের ব্যাবসায়ীদের নিয়ে মতবিনিময় কালে এ কথা বলেছেন। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের পানমহল এলাকায় ব্যবসায়ীদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের শত শত ব্যবসায়ী তাঁদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, প্রত্যাশা, ভবিষ্যৎ পরিকল্পনা সহ ব্যারিস্টার কায়সার কামাল নির্বাচিত হলে কি কি কাজ করবেন সে বিষয় গুলো তুলে ধরেন।

 

এ সময় অন্যদের মাঝে, দুর্গাপুর বাজার কমিটির নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিভিন্ন শ্রেনী পেশার মানুষের মেলবন্ধনের জনপদ সুসং দুর্গাপুর। এই সম্প্রীতি ও মেলবন্ধন কোন গোষ্ঠী বা ব্যক্তি নস্ট করবে আমি তা হতে দেবোনা। আমি ব্যাক্তি বা গোষ্ঠীর জন্য কোন রাজনীতি করি না। মাদক গ্রহনকারীদের হুশিয়ারী দিয়ে তিনি বলেন, মাদকের কারণে শুধু দুর্গাপুর ও কলমাকান্দা নয়, দুই উপজেলার অনেক পরিবারই ক্ষতিগ্রস্ত। মাদকের কারণেই ইভটিজিং হয়, কিশোর গ্যাং তৈরি হয় এর মূল উৎস হচ্ছে মাদক।

 

তিনি আরো বলেন, আমি যেদিন মনোনয়নপত্র জমা দিয়েছি, সেদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছি, আপনারা যদি আমাকে এলাকায় কাজ করার সুযোগ দেন, আর আমি যদি এমপি নির্বাচিত হই, তাহলে মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। দুর্গাপুর বাজারে সুন্দর পরিবেশ বজায় থাকবে বলে তিনি ব্যবসায়ীদের আস্যস্ত করেন। আলোচনা শেষে দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা