June 23, 2026, 10:14 am
শিরোনাম :
চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা! কুড়িগ্রামে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্সে ভর্তি শুরু বর্ষীয়ান বিএনপি নেতা অ্যাডভোকেট হারুন-আল-রশিদের শেষ বিদায়ে লাখো মানুষের ঢল। নওগাঁয় শয়তানের নিঃশ্বাসে সর্বস্ব লুট: চক্রের তিন সদস্য গ্রেপ্তার সংযুক্ত আরব আমিরাতে নিজের সাফল্যের গল্প বলতে গিয়ে ভারতীয় প্রবাসী আনাস আবদুল লতিফ একটি বিশেষ ঘটনার কথা স্মরণ করেন। মাদকমুক্ত ফুলবাড়ী গড়তে ইঞ্জিনিয়ার আব্দুস ছালাম (সুজা)-এর পাঁচ দফা কর্মপরিকল্পনা ঘোষণা ২নং ঘাসিগ্রাম ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন জাফর ইকবাল প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ সহ গ্রেফতারকৃত সাংবাদিক রেজানুর জামিনে মূক্ত স্কুল কমিটি নিয়ে রক্তাক্ত দ্বন্দ্ব: সাঘাটায় ছাত্রশিবির নেতা খুন, আহত ১ আমি ভুয়া মুক্তিযোদ্ধা নই, অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন — মোসারেফ হোসেন মোল্লা

ব্রাহ্মণবাড়িয়ায় মাটি কাটার মহোৎসব: হুমকিতে তিন ফসলি কৃষিজমি।

Reporter Name

ব্রাহ্মণবাড়িয়ায় মাটি কাটার মহোৎসব: হুমকিতে তিন ফসলি কৃষিজমি।
নিজেস্ব প্রতিবেদক ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবৈধভাবে তিন ফসলি কৃষিজমির মাটি কাটার উৎসব যেন থামছেই না। প্রভাবশালী একটি মহল প্রকাশ্যে ভেকু মেশিন ব্যবহার করে কৃষিজমির মাটি কেটে তা স্থানীয় ইটভাটা ও বিভিন্ন স্থানে বিক্রি করছে। এতে একদিকে যেমন কৃষি জমি ধ্বংস হচ্ছে, অন্যদিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও গ্রামীণ অবকাঠামো।
জেলা সদর উপজেলা ছাড়াও নবীনগর ও বিজয়নগর উপজেলায় নির্বিচারে কৃষিজমির মাটি কাটা হচ্ছে। অনুসন্ধানে জানা গেছে, নবীনগর উপজেলার রসুলপুর, কুড়িঘর, বিদ্যাকুটসহ বিভিন্ন এলাকায় এবং ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার হাবলচ্য, সেন্দা ও শিলাউর এলাকায় আইন অমান্য করে দিনের পর দিন এই মাটিকাটা কার্যক্রম চলছে।
স্থানীয়রা জানান, একসময় এসব এলাকায় বছরে তিনবার ফসল উৎপাদন হতো। কিন্তু এখন মাটি কেটে জমিগুলো পুকুর ও ডোবায় পরিণত করা হচ্ছে। ফলে কমছে ফসল উৎপাদন, কর্মহীন হয়ে পড়ছেন কৃষকরা এবং নষ্ট হচ্ছে এলাকার স্বাভাবিক পরিবেশ।
মাটি পরিবহনে ভারী ট্রাক ও মাহেন্দ্র ট্রলি ব্যবহারের কারণে ইউনিয়ন ও গ্রামীণ সড়কগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক জায়গায় সড়কে বড় বড় গর্ত তৈরি হয়েছে, যা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
গত কয়েক বছর ধরে বিভিন্ন পরিবেশবাদী সংগঠন অবৈধ মাটিকাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। তবে অভিযোগ রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে লোক দেখানো অভিযান পরিচালনা করা হলেও কার্যকর ও স্থায়ী কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে মাটিসন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে।
যদিও কৃষিজমি রক্ষায় সরকারের কড়া নির্দেশনা ও আইন রয়েছে, বাস্তবে তা কার্যকর হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। দ্রুত কঠোর ব্যবস্থা না নেওয়া হলে ব্রাহ্মণবাড়িয়া জেলার মূল্যবান তিন ফসলি কৃষিজমি সম্পূর্ণভাবে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা