June 22, 2026, 6:20 am
শিরোনাম :
মনপুরায় টেকসই বেড়িবাঁধের ওপর পাকা রাস্তা নির্মাণ ও সোলার লাইট স্থাপনের দাবী, আন্দোলনের হুমকি দেড় লাখ উপকূলেবাসীর, পানি সম্পদ মন্ত্রণালয়ে আবেদন এমপি নয়নের.। মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে-

বহিষ্কারের খবরে কাঁদলেন বিএনপি নেতা, জয়ী হয়ে দলে ফেরার প্রত্যয়

নিজস্ব প্রতিনিধি

বহিষ্কারের খবরে কাঁদলেন বিএনপি নেতা, জয়ী হয়ে দলে ফেরার প্রত্যয়

 

স্টাফ রিপোর্টার,যশোর।

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত হয়েছেন যশোরের মনিরামপুর থানা বিএনপির সভাপতি শহীদ ইকবাল হোসেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বুধবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়। বুধবার রাতে যখন বহিষ্কারের খবরটি জানাজানি হয়, তখন শহীদ ইকবাল দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সঙ্গে অবস্থান করছিলেন। প্রিয় নেতার বহিষ্কারের খবর শুনে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং তিনি কান্নায় ভেঙে পড়েন।

কান্নাজড়িত কণ্ঠে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে শহীদ ইকবাল বলেন, দল তাকে বহিষ্কার করলেও তিনি বিএনপি ছেড়ে কোথাও যাবেন না। পদ-পদবি না থাকলেও তিনি আমৃত্যু দলের আদর্শে অবিচল থাকবেন। তিনি আরও জানান, মূলত মনিরামপুর আসনটি পুনরুদ্ধারের লক্ষ্যেই তিনি নির্বাচনে দাঁড়িয়েছেন এবং জয়ী হয়ে পুনরায় নেতা-কর্মীদের নিয়ে বিএনপিতে ফিরে আসার শপথ করেন। এ সময় উপস্থিত সমর্থকেরা তাকে সান্ত্বনা দেন এবং নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত পাশে থাকার আশ্বাস দেন।

মনিরামপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই এ প্রসঙ্গে বলেন, মনিরামপুরে বিএনপির নেতা-কর্মীরা বারবার জোটের শরিক প্রার্থীদের কারণে বঞ্চনার শিকার হচ্ছেন। বিগত সরকারের আমলে এই এলাকায় ১২ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে এবং শহীদ ইকবালের বাড়িতেই ১০ বার হামলা চালানো হয়েছে। অসংখ্য মামলায় জর্জরিত হয়েও তারা মাঠ ছাড়েননি। তাই এবার জোটের হাত থেকে ধানের শীষ পুনরুদ্ধারের সংগ্রামে তারা শহীদ ইকবালের পাশে দাঁড়িয়েছেন। তাদের বিশ্বাস, নির্বাচনে জয়লাভ করলে দল পুনরায় তার হারানো পদ ফিরিয়ে দেবে।

উল্লেখ্য, শহীদ ইকবাল হোসেন দীর্ঘদিন ধরে মনিরামপুর থানা বিএনপির নেতৃত্বের হাল ধরে আছেন। এবারের নির্বাচনে যশোর-৫ আসন থেকে দল তাকে প্রথমে প্রাথমিক মনোনয়ন দিলেও পরে তা পরিবর্তন করে জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের রশীদ আহমদকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীক নিয়ে নির্বাচনের মাঠে নামেন। এর আগে ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করে তিনি পরাজিত হয়েছিলেন এবং ২০১৮ সালেও জোটের স্বার্থে তার মনোনয়ন পরিবর্তন করা হয়েছিল। এবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় তিনি স্বতন্ত্র লড়াইয়ের পথ বেছে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা