কালীগঞ্জে র্যাবের অভিযান: ৫০৭ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিবেদক -নয়ন রায়।
সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানাধীন কামদেবপুর এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৫০৭ বোতল ফেনসিডিলসহ মোঃ মিজানুর রহমান (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল। আজ ২৩ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর ১:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়। গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান কালীগঞ্জ থানার দাদপুর গ্রামের মোঃ আব্দুর রহিমের ছেলে।
মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করে র্যাব। অভিযানে আসামির হেফাজত থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য (ফেনসিডিল) উদ্ধার ও জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।