June 21, 2026, 2:25 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন

মোঃ সেলিম রেজা

শেরপুরে রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা শেষে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ’র কমিটি গঠন

 

মোঃ সেলিম রেজা, শেরপুর প্রতিনিধি:

 

শেরপুরে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শেরপুর জেলা শাখার ১৫তম দ্বি-বার্ষিক জেলা সম্মেলন এবং রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা শহরের নাগপাড়ার শেরপুর ডায়াবেটিক সমিতি ও জেনারেল হাসপাতালের সভাপতির বাসভবন আনন্দধাম-এ দুই ধাপে দ্বি-বার্ষিক সম্মেলন ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শেরপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি সঞ্চিতা হোড় দিপু-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কেন্দ্রীয় প্রতিনিধি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সম্পাদক মন্ডলীর সদস্য আবুল ফারাহ পলাশ।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও নবগঠিত কমিটির সহ-সভাপতি করুনা দাস কারুয়া। প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের অধ্যাপক ড. সোমা রায় ও ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মামুনুল ইসলাম রনি। প্রতিযোগিতায় মান প্রাপ্ত প্রতিযোগীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করা হয়।

 

প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ শেষে মৌখিক সমর্থনের মাধ্যমে সঞ্চিতা হোড় দিপু-কে সভাপতি, ডা. অনুপম বসাক তিলক-কে সাধারণ সম্পাদক এবং মমিনুল ইসলাম, বিপুল দাম হৃদয় ও করুনা দাস কারুয়া-কে সহ-সভাপতি করে ২ বছর মেয়াদী ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

 

এসময় শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, মো. মমিনুল ইসলাম, দেবাশীষ দাস মিলন, স্মরণ রায় ও রতন সাহাসহ রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের শেরপুর জেলা শাখার অন্যান্য সদস্যগনসহ অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা