June 21, 2026, 2:12 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিজয়ের বিকল্প নেই— সুলতান মাহমুদ বাবু

আবিদ হাসান

‎গণতন্ত্র রক্ষায় ধানের শীষের বিজয়ের বিকল্প নেই— সুলতান মাহমুদ বাবু

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-২ (ইসলামপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনী তৎপরতা ও গণসংযোগ শুরু হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পার্থশী ইউনিয়নের ঢেংগারগড় বটতলা বাজারে এক বিশাল নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।

‎সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও ধানের শীষের মনোনীত প্রার্থী সুলতান মাহমুদ বাবু। তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন:

‎”দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার কোনো বিকল্প নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে। চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনতে সবাইকে ত্যাগ ও নিষ্ঠার সঙ্গে মাঠে থেকে দায়িত্ব পালন করতে হবে।”

‎সভায় স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থান ও নির্বাচনী কৌশল নিয়ে আলোচনা করেন।

‎বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নুরুল ইসলাম নবাব, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি। নবী নেওয়াজ খান লোহানী বিপুল, সহ-সভাপতি, জেলা বিএনপি।মিজানুর রহমান শাহিন, সিনিয়র সহ-সভাপতি। একেএম শহিদুর রহমান, সহ-সভাপতি। নাশিদা শাফিজ বিন্তি, সহ-সভাপতি, উপজেলা মহিলা দল। সেলিম মিয়া, সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুবনেতা।

‎ঢেংগারগড় বটতলা বাজারের এই প্রচারণা সভায় স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন। উপস্থিত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে, যা নির্বাচনী এলাকায় বিএনপির শক্ত অবস্থানের জানান দিচ্ছে।

‎বক্তারা আগামী নির্বাচনে কেন্দ্র ভিত্তিক শক্তিশালী কমিটি গঠন এবং ভোটারদের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানিয়ে সভা সমাপ্ত করেন।

‎আবিদ হাসান

‎ইসলামপুর, জামালপুর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা