June 21, 2026, 1:10 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

নেত্রকোনা দুর্গাপুরে ১৩টি সরকারি সেগুন গাছ উদ্ধার,বন বিভাগের কাছে হস্তান্তর

আল আমিন হাওলাদার

নেত্রকোনা দুর্গাপুরে ১৩টি সরকারি সেগুন গাছ উদ্ধার,বন বিভাগের কাছে হস্তান্তর

 

আল আমিন হাওলাদার স্টাফ রিপোর্টার

 

নেত্রকোনার দুর্গাপুরে কুল্লাগড়া ইউনিয়নের নেথপাড়া এলাকায় সরকারি বনজ সম্পদ রক্ষায় এক পরিচালিত হয়েছে। সহকারী ভূমি কর্মকর্তা আবুল কালাম মো: আ: কাদের-এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বন বিভাগের ১৩টি সরকারি সেগুন গাছ উদ্ধার করা হয়।

জানা যায়, একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র দীর্ঘদিন ধরে নেথপাড়া ও আশপাশের এলাকায় সরকারি সেগুন গাছ কেটে অবৈধভাবে পাচার করে আসছিল।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহকারী ভূমি কর্মকর্তা আবুল কালাম মো: আ: কাদের দ্রুত পদক্ষেপ গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় ৩১ জানুয়ারি ২০২৬ ইং তারিখে নেথপাড়া এলাকার ডাকুমারা, কুল্লাগড়া (স-মিলের পাশের এলাকা) থেকে ইতোমধ্যে কাটা অবস্থায় থাকা ১৩টি সরকারি সেগুন গাছ জব্দ করা হয়।

অভিযান চলাকালে চোরাকারবারিরা পালিয়ে গেলেও সরকারি সম্পদ উদ্ধার করতে সক্ষম হয় প্রশাসন। পরবর্তীতে জব্দকৃত সেগুন গাছগুলো ১ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখে সকল আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি অসাধু চক্র নিয়মিতভাবে সরকারি বনজ সম্পদ উজাড় করে বিপুল আর্থিক লাভ হাতিয়ে নিচ্ছিল। এতে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছিল। সহকারী ভূমি কর্মকর্তা আবুল কালাম মো: আ: কাদেরের সাহসী ও দায়িত্বশীল ভূমিকার ফলে এই চক্রের কর্মকাণ্ডে বড় ধরনের ধাক্কা লেগেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এলাকাবাসী এ অভিযানের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও সরকারি সম্পদ রক্ষা ও বন উজাড় প্রতিরোধে নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন। একই সঙ্গে চোরাকারবারিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বানও জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা