June 21, 2026, 12:40 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

গলাচিপার উলানিয়া বন্দরে হাতপাখার সমর্থনে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়েছে

সুমন মালি

গলাচিপার উলানিয়া বন্দরে হাতপাখার সমর্থনে নির্বাচনী পথসভার আয়োজন করা হয়েছে।

 

পটুয়াখালী থেকে: সুমন মালি,

 

উলানিয়া বন্দরে পটুয়াখালী -৩ ( গলাচিপা-দশমিনা)

আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী শাসনতন্র আন্দোলনের উদ্দোগে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রদান অতিথি হিসাবে উপস্থিত থাকেন সংসদ সদস্য পদপ্রার্থী

জনাব হাফেজ মাওলানা মুফতি আবুবকর ছিদ্দিক সাহেব।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন

৫ আগষ্ট /২০২৪ এর গনঅভ্যুত্থানে শেখ হাসিনার দেশত্যাগের পর দেশের নৈরাজ্যের সৃষ্টি হয়।এতে যারা হাট দখল,ঘাট দখল,হত্যা,মব, অগ্নিসংযোগ করেছে জনগন তাদের ভোট দিবে না।

তিনি বলেন

তখন দেশের ক্ষমতার পরিবর্তন হয়েছে কিন্তু আদর্শের পরিবর্তন হয়নি।দখলদারিত্ব হয়েছে,চাঁদাবাজি হয়েছে,।সাধারন আওয়ামী পন্থী মানুষগুলো মিথ্যা মামলায় দিয়ে চাঁদাবাজি হয়েছে।তিনি আরো বলেন এখনো এ ধারা অব্যাহত আছে। কোনো দেশের উন্নতি করতে হলে ইসলামি মুল্যবোধ থাকতে হয়।শুধুই নেতার পরিবর্তন হলেই দেশের সামগ্রিক চিত্রটার উন্নতি হয়না বলে তিনি মন্তব্য করেন।তিনি বলেন আমরা নুতন বাংলাদেশ চাই।যেখানে থাকবেনা কোনো বৈষম্য,অপরাজনীতি,ঘুষ, দুর্নীতি কিংবা হত্যা,মব।নেতার পরিবর্তনের সাথে নীতির পরিবর্তন করতে হবে।

তিনি বলেন

চরমোনাইর পীরসাহেবের মনোনীত ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীর হাত পাখা মার্কায় ভোট দিলে এবং তিনি নির্বাচিত হলে তিনি গলাচিপা – দশমিনায় যে সকল কাজের অগ্রাধিকার দিবেন তা হলো—

১) ১ বছরের মধ্যে গলাচিপা – দশমিনা থেকে ভিক্ষাবৃত্তি দুরকরে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন।

২)টেন্ডার বাজি, হাটদখল,ঘাটদখল বন্ধ করবেন।

৩) গরীব মেহনতী মানুষরা যাতে ন্যায্য বিচার পায় তার ব্যবস্থা করবেন।

৪) নদী ভাংগা রোধ কল্পে টিকসই ব্যবস্থা গ্রহন করবেন।

৫) চরাঞ্চালের মানুষের জরুরী চিকিৎসার জন্য রিভার এ্যাম্বুলেন্সের ব্যাবস্থা করবেন।

৬) মসজিদ মন্দিরের উন্নয়নে সমবন্টন করবেন।

৭) চরকাজল চরবিশ্বাসের মানুষের জন্য সেখানে হাসপাতালের ব্যবস্থা করবেন।

এবং সংখালঘু সম্প্রদায়ের সকলে জান মালের নিরাপত্তা বিধান করবেন।

পরে তিনি এলাকার সকলশ্রেনীর মানুষের নিকট হাত পাখা মার্কায় ভোট প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা