June 21, 2026, 12:41 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে-স্কেল কার্যকরের দাবিতে ধামরাই উপজেলা চত্বরে কর্মবিরতি

মিলন সিদ্দিকী 

১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে-স্কেল কার্যকরের দাবিতে ধামরাই উপজেলা চত্বরে কর্মবিরতি

 

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: মিলন সিদ্দিকী

 

নবম জাতীয় পে-স্কেল ঘোষণা এবং তা ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার দাবিতে ঢাকার ধামরাইয়ে অবস্থান কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত ধামরাই উপজেলা পরিষদ চত্বরে শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ধামরাই উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, দীর্ঘদিন ধরে নতুন কোনো পে-স্কেল ঘোষণা না হওয়ায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে জীবনযাপন করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। বর্তমান বেতন কাঠামোতে পরিবার পরিচালনা ও ন্যূনতম জীবনমান বজায় রাখা দুরূহ হয়ে উঠেছে বলে দাবি করেন তারা।

বিক্ষোভ চলাকালে অংশগ্রহণকারীরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত নবম জাতীয় পে-স্কেল ঘোষণা করে ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এ সময় বক্তারা বলেন, যৌক্তিক দাবি আদায় না হলে আগামী দিনে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কর্মচারীদের বাস্তবতা বিবেচনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

উল্লেখ্য, ধামরাই উপজেলার সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা