June 21, 2026, 9:27 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

ইসলামপুর কেন্দ্রীয় গোরস্থানে শবেবরাত রাতে আলোকসজ্জা না থাকায় ক্ষোভ ‎

আবিদ হাসান

‎ইসলামপুর কেন্দ্রীয় গোরস্থানে শবেবরাত রাতে আলোকসজ্জা না থাকায় ক্ষোভ

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

‎জামালপুরের ইসলামপুর কেন্দ্রীয় পৌর গোরস্থানে প্রতিবছর শবেবরাত উপলক্ষে পৌরসভার উদ্যোগে আলোকসজ্জা ও দোয়া মাহফিলের আয়োজন করা হলেও চলতি বছর আলোকসজ্জার কোনো ব্যবস্থা না থাকায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, প্রতি বছর শবেবরাতের রাতে গোরস্থানে আলোকসজ্জা থাকায় মুসল্লি ও জিয়ারতকারীদের জন্য নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত হতো। কিন্তু এ বছর আলোকসজ্জার ব্যবস্থা না থাকায় অন্ধকারের মধ্যে গোরস্থান এলাকায় চলাচলে অনেকেই ভোগান্তির শিকার হন।

‎জিয়ারত করতে আসা কয়েকজন মুসল্লি জানান, অন্ধকার থাকার কারণে কবরগুলো চিহ্নিত করা এবং নিরাপদে চলাচল করা কঠিন হয়ে পড়ে। এতে করে বয়স্ক ও নারী দর্শনার্থীরা বেশি সমস্যায় পড়েন।

‎এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ ধর্মীয় এই রাতে আলোকসজ্জার ব্যবস্থা না থাকায় গোরস্থানে নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি মানুষের ধর্মীয় অনুভূতিতেও আঘাত লেগেছে। তারা ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

‎এ বিষয়ে ইসলামপুর পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা