June 21, 2026, 9:41 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

মুন্সিগঞ্জ দালালদের উৎপাতে পাসপোর্ট অফিস কর্মকর্তারা অতিষ্ঠ

মোঃ সুজন বেপারী

মুন্সিগঞ্জ দালালদের উৎপাতে পাসপোর্ট অফিস কর্মকর্তারা অতিষ্ঠ।

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি মোঃ সুজন বেপারী – মুন্সিগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট এর চার-পাশে দালালদের উৎপাতে অতিষ্ঠ সহকারী পরিচালক অফিস কর্মকর্তাদের অভিযোগ।

 

পাসপোর্ট অফিসের বাহিরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা কম্পিউটার দোকানদের মধ্যে পুরাতন দালালের সঙ্গে যোগ হয়েছে নতুন দালালও। বছরের পর বছর ধরে অফিসটি চিহ্নিত দালালের কাছে এক প্রকার জিম্মি হয়ে রয়েছে। মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে দালালদের গ্রেফতার করলেও তাদের দৌরাত্ম্য থামছে না। নিজস্ব অনুসন্ধান ও একটি সংস্থার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব তথ্য জানা গেছে। আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে দালালদের একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি হয়েছে। এসব কম্পিউটারের দোকান থেকে আবেদন করার সময়ে মূলত দালালদের খপ্পরে পড়ে থাকেন আবেদনকারীরা।এখান থেকেই দালালরা পাসপোর্ট করার জন্য আবেদন ও ব্যাংক ড্রাফট করে দেন সেবাপ্রার্থীর।

 

সেবাপ্রার্থীদের অভিযোগ, দালাল ছাড়া নিজে নিজে আবেদনপত্র নিয়ে পাসপোর্ট অফিসে গেলে আবেদনপত্রে ত্রুটি ধরে সেটি সংশোধন করার জন্য বারবার ফেরত পাঠানো হয়। এভাবে সময়ক্ষেপণ করতে থাকেন পাসপোর্ট অফিসের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। শেষে এক প্রকার বাধ্য হয়েই চুক্তিবদ্ধ হয়ে দালালদের মাধ্যমে কাজ করিয়ে নেন ভুক্তভোগীরা।

 

এবিষয়ে আঞ্চলিক পাসপোর্ট কর্মকর্তা জনাব অর্জুন কুমর ঘোষ সহকারী পরিচালক বলেন, প্রতিনিয়ত আমরা দালালদের বিরুদ্ধে অভিযান চালিয়ে থাকি। এরপরও দালালের উৎপাত কমে না। আইনশৃঙ্খলা বাহিনীকে দালালদের গ্রেফতারের জন্য আমরা সবসময় অনুরোধ করে থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা