June 17, 2026, 5:55 am
শিরোনাম :
বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ– ​প্রেমের টানে বিয়ে করেও অপহরণ ও ধর্ষণের ‘মিথ্যা’ মামলায় যুবক জেলে: সিংড়ায় ক্ষোভ, এমপি আনুর হস্তক্ষেপ কামনা ঠাকুরগাঁওয়ে আত্মহত্যা ও অপমৃত্যু রোধে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও রিভলবার উদ্ধার

নয়ন রায়

ঝিনাইদহে র‍্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও রিভলবার উদ্ধার

 

প্রতিনিধি:নয়ন রায়

 

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বটতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র‍্যাব-৬।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ, রাত ১:২০ মিনিটে র‍্যাব-৬, সিপিসি-২ (ঝিনাইদহ ক্যাম্প)-এর একটি আভিযানিক দল কালীগঞ্জ থানাধীন ২নং জামালপুর ইউনিয়নের কামারাইল গুটিয়ানী বটতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ‘CHINA’ লেখা একটি বিদেশি পিস্তল, একটি ব্যারেলযুক্ত রিভলবার এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

পরবর্তীতে জব্দকৃত অস্ত্র ও ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সামনে তালিকাভুক্ত করা হয় এবং সাধারণ ডায়েরি (জিডি) মূলে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব ফোর্সেস জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের গ্রেফতারসহ চাঞ্চল্যকর অপরাধ দমনে তারা সর্বদা সচেষ্ট। দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের এই নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা