June 24, 2026, 9:29 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

আগামীর দেশ গড়ার পরিকল্পনায় জামপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎

মোঃ সজিব মিয়া

আগামীর দেশ গড়ার পরিকল্পনায় জামপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎মোঃ সজিব মিয়া, নারায়ণগঞ্জ প্রতিনিধি

‎নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নে আগামীর দেশ গড়ার পরিকল্পনা ও দলীয় সাংগঠনিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে জামপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মুজাহিদ মল্লিক। তিনি বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে ত্যাগী নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে সক্রিয় থাকতে হবে। জনগণের আস্থা অর্জনের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। দলীয় শৃঙ্খলা বজায় রেখে তারেক রহমানের নির্দেশনায় সবাইকে কাজ করতে হবে।

‎তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে বিএনপির প্রতিটি নেতাকর্মীর দায়িত্ব হলো জনগণের পাশে দাঁড়ানো এবং তাদের অধিকার আদায়ে সোচ্চার ভূমিকা পালন করা।

‎মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সানোয়ার। এছাড়াও বক্তব্য রাখেন আশরাফ ভূইয়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁ উপজেলা যুবদল; জাসাসের সভাপতি আমির হোসেন; মনিরুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক সোনারগাঁ উপজেলা ছাত্রদল; মুস্তাফিজুর রহমান মামুন সাবেক সিনিয়র সহ-সভাপতি সোনারগাঁ উপজেলা বিএনপি; গিয়াসউদ্দিন সিনিয়র সহ-সভাপতি জামপুর ইউনিয়ন বিএনপি।

‎সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান কামরুল ইসলাম কালাম, নজরুল ইসলাম বাবুল সাবেক সভাপতি সোনারগাঁ উপজেলা যুবদল, ফারুক যুগ্ম সম্পাদক জামপুর ইউনিয়ন বিএনপি, সাহিন সিকদার সহ-সভাপতি জামপুর ইউনিয়ন বিএনপি, এনামুল হক হান্নান সাংগঠনিক সম্পাদক সোনারগাঁ থানা শ্রমিকদল, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আকরাম হোসেন মিল্টন, সহ-সভাপতি মোঃ মিন্নত আলী, ডাঃ জুয়েল মোল্লা (আব্বাস) সভাপতি জামপুর ইউনিয়ন, সাবেক সহ-সভাপতি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা শাহ আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা