June 21, 2026, 11:47 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি

কাহারোলে রামচন্দ্রপুর ইউনিয়নে বিএনপির বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

 

কাহারোল ( দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের মুটুনি হাট ইশানপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে রবিবার (১ ফেব্রুয়ারি) এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই জনসভায় সভাপতিত্ব করেন মো. আলহাজ্ব জাহেদ আলী।

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ এ দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মো. মনজুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মো. মনজুরুল ইসলাম বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মোঃ খালেকুজ্জামান বাবু,উপজেলা বিএন পির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, কাহারোল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ মামুনুর রশিদ চৌধুরী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছাঃশামীমা পারভীন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।জনসভায় কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। জনসভাটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা