June 24, 2026, 10:44 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: আইন নিজের হাতে তুলে নেওয়ায় ৩ জন আটক

মোঃ আব্দুল আজিজ

কুড়িগ্রামে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা: আইন নিজের হাতে তুলে নেওয়ায় ৩ জন আটক

 

মোঃ আব্দুল আজিজ ইসলাম সাগর স্টাফ রিপোর্টার বাংলাদেশ ক্রাইম ২৪

 

কুড়িগ্রামে চোর সন্দেহে এক অজ্ঞাতনামা যুবককে গণপিটুনি দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচিচর ফারাজি পাড়া গ্রামে। শনিবার (১০ জানুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত গভীর রাতে এক যুবক চুরি করতে এলাকায় প্রবেশ করেছে—এমন সন্দেহে স্থানীয় বাসিন্দারা তাকে ধরে ফেলেন। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনীকে খবর না দিয়ে উত্তেজিত জনতা নিজেরাই আইন হাতে তুলে নেয়। তারা ওই যুবককে এলোপাতাড়ি মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশের প্রচলিত আইনে কাউকে অপরাধী সন্দেহে আটক করলে তাৎক্ষণিকভাবে থানায় সোপর্দ করার নিয়ম থাকলেও এই ঘটনায় তা অনুসরণ করা হয়নি। ফলে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা একটি গুরুতর আইনবহির্ভূত ও অপরাধমূলক কাজ বলে মনে করছে পুলিশ।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন,

নিহত যুবকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। তবে চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করা সম্পূর্ণ বেআইনি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা