June 24, 2026, 9:31 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

মোঃ আব্দুল আজিজ

কুড়িগ্রামে নানা আয়োজনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ।

 

মোঃ আব্দুল আজিজ ইসলাম,সাগর স্টাফ রিপোর্টার বাংলাদেশ ক্রাইম ২৪

 

কুড়িগ্রামে ১০ জানুয়ারি শনিবার দিনব্যাপী নানা আয়োজনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আয়োজনে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভা ও গরিব অসহায় দুস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প

অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আয়োজনে আশরাফিয়া স্কুল সংলগ্ন নিজস্ব কার্যালয় হতে ১০ জানুয়ারি শনিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে রেলী শেষে নিজস্ব কার্যালয় চত্বরে দোয়া মাহফিল ও কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মরিয়ম বেগম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ নারায়ণ সরকার, আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, উমর মজিদ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রশিদ, দুর্গাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরনবী সরকার, মানবাধিকার কর্মী মোক্তার আলী, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর মিয়া প্রমূখ। পরে জেলা আঞ্চলিক কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন কুড়িগ্রামের কৃতি সন্তান মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার মারুফ আরমান ।

এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলন বলেন- মানবাধিকার রক্ষায় সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। কোন ভাবেই আইনের শাসন ও ন্যায় বিচার হতে কাউকেই বঞ্চিত হতে দেয়া হবে না।

সাধারণ মানুষের জন্য আগামী দিনেও আমাদের সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা