May 19, 2026, 11:46 am
শিরোনাম :
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা ১০ নং জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আবারও আব্দুস সবীর সফিরকে চায় জনগণ ও বিএনপির তৃণমূল কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আসছেন সাবেক ভিপি মোঃ আব্দুর রহিম শামীম চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদ আলমের যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা রংপুরে বি.আর.টিসি বাসের ভয়াবহ দুর্ঘটনা : নিহত ১, আশঙ্কা জনক অবস্থায় আহত আরকজন স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান এইচ এম লুৎফর রহমান। কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো অরাজকতা চলবে না : চসিক মেয়র শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আসছেন সাবেক ভিপি মোঃ আব্দুর রহিম শামীম

Reporter Name

## কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আসছেন সাবেক ভিপি মোঃ আব্দুর রহিম শামীম

**স্টাফ রিপোর্টার | বাংলাদেশ ক্রাইম ২৪**
**মোহাম্মদ আব্দুল আজিজ ইসলাম সাগর**

আসন্ন কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক ভিপি ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহিম শামীম। দীর্ঘদিনের ছাত্ররাজনীতি, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ইতোমধ্যেই তিনি পৌর এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিচিতি অর্জন করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রজীবন থেকেই মোঃ আব্দুর রহিম শামীম গরিব, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। পাশাপাশি খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের কল্যাণে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।

বর্তমানে পৌরসভার ৯টি ওয়ার্ডজুড়ে গণসংযোগ ও মতবিনিময় চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য এই মেয়র প্রার্থী। স্থানীয়দের মতে, একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে শামীম পৌরবাসীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

এ বিষয়ে মোঃ আব্দুর রহিম শামীম বলেন,
“ছাত্রজীবন থেকেই মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছি। গরিব, অসহায় ও মেহনতি মানুষের ভালোবাসা এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের জনগণের উৎসাহ-অনুপ্রেরণায় আমি মেয়র পদে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচিত হলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও জনবান্ধব পৌরসভা গড়ে তুলতে কাজ করবো।”

তিনি আরও বলেন, পৌর নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করা, বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উন্নয়ন এবং দুর্নীতিমুক্ত সেবা প্রদানই হবে তার মূল লক্ষ্য।

এদিকে সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মোঃ আব্দুর রহিম শামীমের নাম ঘোষণার পর থেকেই পৌর এলাকায় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকেই মনে করছেন, তরুণ ও জনসম্পৃক্ত নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা