May 19, 2026, 11:46 am
শিরোনাম :
জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা ১০ নং জাবরহাট ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আবারও আব্দুস সবীর সফিরকে চায় জনগণ ও বিএনপির তৃণমূল কুড়িগ্রাম পৌরসভা নির্বাচনে মেয়র পদে আসছেন সাবেক ভিপি মোঃ আব্দুর রহিম শামীম চট্টগ্রামে সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এসপি মাসুদ আলমের যশোরের বাঘারপাড়া খাজুরায় আটক মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড চট্টগ্রামে ১৯ মে থেকে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা রংপুরে বি.আর.টিসি বাসের ভয়াবহ দুর্ঘটনা : নিহত ১, আশঙ্কা জনক অবস্থায় আহত আরকজন স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান এইচ এম লুৎফর রহমান। কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো অরাজকতা চলবে না : চসিক মেয়র শ্রীবরদীতে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান এইচ এম লুৎফর রহমান।

Reporter Name

স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতির মাধ্যমে জনকল্যাণে কাজ করতে চান এইচ এম লুৎফর রহমান।

সাইফুল ইসলাম ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাই উপজেলার বালিয়া ইউনিয়নে একটি স্বচ্ছ, পরিচ্ছন্ন ও জবাবদিহিমূলক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এইচ এম লুৎফর রহমান।
তিনি বলেন, জনগণের আস্থা ও অংশগ্রহণের ভিত্তিতে একটি উন্নয়নমুখী ও মানবিক সমাজ গঠনই হবে তার মূল লক্ষ্য। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কল্যাণ নিশ্চিত করতে তিনি সততা, ন্যায়বিচার ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করবেন বলেও জানান।
এইচ এম লুৎফর রহমান আরও বলেন, বালিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা সহজীকরণ, যুবসমাজের কর্মসংস্থান এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তিনি একটি দুর্নীতিমুক্ত ও আধুনিক ইউনিয়ন গঠনে সকলের সহযোগিতা কামনা করেন।

স্থানীয় জনগণের সুখ-দুঃখে পাশে থেকে একটি আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি আগামী দিনে সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা