June 18, 2026, 8:25 am
শিরোনাম :
স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ–

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি:-সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার।

নিজস্ব প্রতিনিধি :সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার।

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি:-

গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদার সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস) গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার।

এক বিবৃতিতে তিনি বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বপূর্ণ পেশা। তাই সাংবাদিকদের ব্যক্তিগত যোগ্যতা যাচাই-বাছাইয়ের প্রয়োজন হলে তা অবশ্যই যথাযথ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে করা উচিত।

তিনি উল্লেখ করেন, বাংলাদেশ প্রেস কাউন্সিল এর মাধ্যমে প্রশিক্ষণ বা কাউন্সেলিং নিয়ে যারা সনদপ্রাপ্ত হবেন এবং সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের পেশাগত দায়িত্ব পালনে যেন কোনো প্রশাসন, প্রতিষ্ঠান বা মহল অযথা বাধা সৃষ্টি না করে—এ বিষয়টি নিশ্চিত করা জরুরি।

বিশ্বজিৎ চন্দ্র সরকার আরও বলেন, ওয়েজবোর্ডের আওতায় এনে একটি জাতীয় ডাটাবেজে পেশাদার সাংবাদিকদের অন্তর্ভুক্ত করলে তাদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত হবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পরিবেশ আরও সুদৃঢ় হবে।

তিনি জানান, প্রয়োজনে সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থাগুলো সরকারি তালিকাভুক্ত, নিবন্ধিত ও অনুমোদিত কিনা তা যাচাই করা যেতে পারে। এতে প্রকৃত সাংবাদিক ও দায়িত্বশীল গণমাধ্যমকর্মীরা যথাযথ স্বীকৃতি পাবেন।

তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ-এ সাংবাদিকদের কর্মের স্বীকৃতি, পেশাগত নিরাপত্তা ও উন্নয়ন শুধু কথায় সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নের মাধ্যমে নিশ্চিত করা হবে।

ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা

বিবৃতির শেষে সাংবাদিক বিশ্বজিৎ চন্দ্র সরকার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশের সকল মানুষের প্রতি আন্তরিক অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, দেশের সাংবাদিক সমাজ, রাজনৈতিক ব্যক্তিত্ব, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বাংলাদেশ-এর সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

তিনি বলেন, পবিত্র ঈদের শিক্ষা আমাদের মধ্যে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করবে। সেই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সত্য ও ন্যায়ের পক্ষে দায়িত্বশীল সাংবাদিকতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দেশের গণমাধ্যম আরও শক্তিশালী ভূমিকা রাখবে।

তিনি দেশবাসী ও বিশ্ববাসীর উদ্দেশে বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দ সবার জীবনে শান্তি, কল্যাণ ও নতুন আশার বার্তা বয়ে আনুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা