June 18, 2026, 10:07 am
শিরোনাম :
স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ বইস্যার চর থেকে ১৫টি মহিষ ডাকাতির অভিযোগ, মামলা আদালতে প্রেরণ নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর চরাঞ্চলে আবারও গুলিবিদ্ধ এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পূর্বধলায় প্রধানমন্ত্রীর ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‎নওগাঁর পত্নীতলায় বিজিবির ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ সনদ বিতরণ,, অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, মামলায় গ্রেফতার ১ শিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবাইল ও মোটরসাইকেলসহ আটক ১ বেলকুচিতে আর্ত মানবতার সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, প্রায় : ২ হাজার মানুষের চিকিৎসাসেবা প্রদানের উদ্যোগ–

Reporter Name

ঢাকা-চট্টগ্রাম সড়কের অন্ধকার অংশে দুর্ঘটনার ভয়, দ্রুত ব্যবস্থা চায় যাত্রীরা

চট্রগ্রাম জেলা প্রতিনিধিঃ আরফাত চৌধুরী

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম সড়কের বিভিন্ন অংশে রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় যাত্রী ও চালকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। মহাসড়কের অনেক স্থানে রাস্তার পাশে পর্যাপ্ত স্ট্রিটলাইট না থাকায় অন্ধকারে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায় বলে অভিযোগ করেছেন নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা।
সচেতন মহলের মতে, দুর্ঘটনা কখনও পূর্বাভাস দিয়ে আসে না। তবে সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকলে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব। অন্ধকার পরিবেশে শুধু দুর্ঘটনার ঝুঁকিই নয়, ডাকাতি ও ছিনতাইয়ের আশঙ্কাও বৃদ্ধি পায়।
যাত্রীরা জানান, দেশের বিভিন্ন সড়ক দুর্ঘটনায় ইতোমধ্যে অসংখ্য মানুষের প্রাণহানি ঘটেছে। একটি দুর্ঘটনা শুধু একজন মানুষের জীবনই কেড়ে নেয় না, বরং তার পরিবারকে দীর্ঘদিনের কষ্ট ও শোকের মধ্যে ফেলে দেয়।
এছাড়া কিছু অসচেতন চালকের বেপরোয়া গাড়ি চালানো এবং মাদকাসক্ত অবস্থায় যানবাহন পরিচালনার কারণেও দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধি পায় বলে অভিযোগ রয়েছে।
সড়ক ব্যবহারকারীরা দ্রুত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঝুঁকিপূর্ণ ও অন্ধকার এলাকাগুলোতে আধুনিক স্ট্রিটলাইট স্থাপন, নিয়মিত তদারকি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা