June 4, 2026, 4:01 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

আনসার ভিডিপি একাডেমিতে ২৭তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিদের মৌলিক প্রশিক্ষণে যোগদান

নিজস্ব প্রতিনিধি

আনসার ভিডিপি একাডেমিতে ২৭তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিদের মৌলিক প্রশিক্ষণে যোগদান

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২৭তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়নের নবীন সিপাহিগণ আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে মৌলিক প্রশিক্ষণের উদ্দেশ্যে যোগদান করে।

ভোর থেকে নবীন সিপাহিরা নির্ধারিত পোশাকে (প্রয়োজনীয় জিনিসপত্রসহ) সুশৃঙ্খল ও সারিবদ্ধভাবে একাডেমির প্রধান গেটে দিয়ে অভ্যন্তরে প্রবেশ করে। প্রবেশারাম্ভে নিয়োগপত্র যাচাই-বাছাই শেষে তাদের আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে সাদরে গ্রহণ করা হয়।

ইয়াদ আলী প্যারেডগ্রাউন্ডে নবীন সিপাহিদের কাগজপত্র যাচাই সম্পন্ন করে প্লাটুনভুক্ত করা হয়। মনোরম ও সুশৃঙ্খল প্রশিক্ষণ পরিবেশে তারা ধাপে ধাপে হয়ে উঠবে আরও দক্ষ, শৃঙ্খলাবদ্ধ এবং আত্মনিবেদিত। বাহিনীর সংস্কার কার্যক্রমের অংশহিসেবে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নীতিমালার আওতায় অভিজ্ঞ প্রশিক্ষকমন্ডলীর তত্বাবধায়নে নবীন সিপাহিদের শারীরিক সক্ষমতা (পিটি), প্যারেড, ড্রিল, অস্ত্রচালনা ও রক্ষণাবেক্ষণ, রণকৌশলসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

এ প্রশিক্ষণের মধ্য দিয়ে তারা গড়ে উঠবে দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে একদল দক্ষ, আদর্শ ও পেশাদার আনসার ব্যাটালিয়ন সদস্য হিসেবে।
#ansarbattalion #আনসারব্যাটালিয়ন #হিলআনসার #dgansar #ansarvdp #ভিডিপি #আনসার


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা