June 4, 2026, 1:14 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু

Reporter Name

“নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু

প্রদীপ কুমার রায় লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ফুসলিয়ে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবু তালেব বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে।
​​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৯ মে বিকেলে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল ভুক্তভোগী শিশুটি। ঘোরাঘুরি শেষে সে তার নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে অভিযুক্ত আবু তালেবের ব্যাটারিচালিত ভ্যানে ওঠে। অভিযোগ রয়েছে, শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে পথ পরিবর্তন করে পাশের একটি করাতকলের (ছ’মিল) নির্জন গ্যারেজে নিয়ে যায় আবু তালেব। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সে পালিয়ে যায়।
ভ্যানে করে কোনোমতে বাড়ি ফিরে তার নানিকে বিস্তারিত জানায়। শিশুটির শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
​ঘটনার পরদিন শিশুটির নানা বাদী হয়ে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পর মাঠে নামে পুলিশ। কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় পুলিশ তথ্যপ্রযুক্তির (আইসিটি) সর্বোচ্চ ব্যবহার এবং স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তের পরিচয় ও অবস্থান নিশ্চিত করে। এরপরই মঙ্গলবার ভোররাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আবু তালেবকে গ্রেপ্তার করা হয়।
​হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের সম্পৃক্ততার অকাট্য প্রমাণ পাওয়ার পরই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে ইতোমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুর পরিবার যেন দ্রুত ন্যায়বিচার পায়, সে লক্ষ্যে মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম অত্যন্ত গুরুত্বের সাথে অব্যাহত রয়েছে।
​এ ঘটনার পর স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং জড়িত বৃদ্ধ ভ্যানচালকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা