June 4, 2026, 1:15 pm
শিরোনাম :
চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক নিরাপদ নয় শৈশব?”— হাতীবান্ধায় বৃদ্ধ ভ্যানচালকের লোলুপ দৃষ্টির শিকার শিশু পতেঙ্গায় ৫ লাখ টাকার চোরাই কয়লা জব্দ ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম বিএসএফের গুলির অভিযোগ, তদন্তে পুলিশ চট্টগ্রাম বন্দরের জট কমাতে আরও ১০২ কন্টেইনার পণ্য নিলামে ৬ দফা দাবিতে চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আলটিমেটাম ভোগডাঙ্গা ইউনিয়নের মানুষের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন ব্যবসায়ী ও সমাজসেবক ফখরুল ইসলাম অকটেন, কেরোসিন ও পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেছে বাংলাদেশ গণমুক্তি পার্টি

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

Reporter Name

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

‎নওগাঁর পোরশা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (৩ জুন ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে পোরশা থানার বিষ্ণুপুর গ্রামের সালাম চৌধুরীর আম বাগানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
‎পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে মাদক বিক্রয়ের সময় দুই যুবককে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলেন শ্রীকৃষ্ণপুর গ্রামের মোঃ আল আমিন (১৯), পিতা-মোঃ সেতাবুর এবং বিষ্ণুপুর গ্রামের মোঃ মেহেদী হাসান (২০), পিতা-সানাউল্লাহ। উভয়ের বাড়ি পোরশা থানাধীন এলাকায়।
‎আটকের পর তাদের দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচ ও প্যান্টের পকেট থেকে সর্বমোট ২৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ৪৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়।
‎পুলিশ আরও জানায়, ধৃত দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
‎পোরশা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজকে মাদকমুক্ত রাখতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
‎নওগাঁ প্রতিনিধিঃ-
‎মোঃ-রিমনআহমেমদ
‎তাংঃ-০৩০৬-২ ০২৬ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা