April 20, 2026, 12:21 pm
শিরোনাম :
চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি না ফেরার দেশে পাড়ি জমালেন অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি মহিলা দলের শীর্ষে রাজনীতিবিদ নেত্রীরা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি মুন্সিগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত পিপি দায়িত্ব পদে রোজিনা। রাণীশংকৈলে নির্মাণাধীন সেফটি ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

হাতিয়ায় নাশকতার চেষ্টাকালে পুলিশের হাতে আওয়ামী লীগ নেতা আটক

মোঃশাহেদ উদ্দিন

হাতিয়ায় নাশকতার চেষ্টাকালে পুলিশের হাতে আওয়ামী লীগ নেতা আটক

মোঃশাহেদ উদ্দিন

স্টাফ রিপোর্টার

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী দলীয় কর্মীদের সংগঠিত করার চেষ্টাকালে পৌরসভা আওয়ামী লীগের এক নেতাকে আটক করা হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে আটক রবিউলকে কোট হাজতে প্রেরণ করা হয়। এর আগে তাকে শনিবার রাত ৯ টায় উপজেলার প্রধান সড়কের লক্ষিদিয়া এমপির পোল এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত রবিয়ল হোসেন পৌরসভা ১ নং ওয়ার্ডের মৃত রেজাউল হকের ছেলে। সে একই ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি। পুলিশ সূত্রে জানা যায়, রবিয়ল দীর্ঘদিন ধরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে এমপির পোল এলাকায় আওয়ামী লীগের লোকজন জড়ো করছেন। এমন সংবাদের ভিত্তিতে এস আই মিনহাজের নেতৃত্বে পুলিশের একটি টিম বিশেষ এক অভিযান চালিয়ে তাকে আটক করে। স্থানীয়রা জানায়, সে আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর অস্ত্র সরবরাহের কাজে ও অর্থের যোগানদাতা হিসেবে দীর্ঘ বছর ধরে কাজ করে আসছে। বিগত স্বৈরাচারের আমলে এলাকায় মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি করে মিমাংসার নামে সালিশের নাটক করাই ছিল তার পেশা। এবং অর্থ হাতিয়ে নেওয়ার কৌশল। এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ একে এম আজমল হুদা বলেন, আটককৃত রবিয়লকে সন্ত্রাস বিরোধী আইনে কোটে প্রেরণ করা হয়েছে। কোর্টে তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা