April 20, 2026, 10:23 am
শিরোনাম :
চট্টগ্রামে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ চট্টগ্রাম বিমানবন্দরে হজ ফ্লাইট উদ্বোধন, ১৬ ফ্লাইটে যাবেন ৬ হাজার হাজি না ফেরার দেশে পাড়ি জমালেন অধ্যক্ষ মাওলানা মোঃ মোস্তফা কামাল ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ মুন্সিগঞ্জ জেলা তৃণমূলে বিএনপি মহিলা দলের শীর্ষে রাজনীতিবিদ নেত্রীরা। বোয়ালমারীতে চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে হামলা, লুটপাট, কিশোরী মেয়েকে অপহরণের হুমকি মুন্সিগঞ্জে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অতিরিক্ত পিপি দায়িত্ব পদে রোজিনা। রাণীশংকৈলে নির্মাণাধীন সেফটি ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু নরসিংদীতে আদিয়াবাদ কলেজে ঢুকে অধ্যক্ষের ওপর সন্ত্রাসীদের হামলা চট্টগ্রামে হাম-রুবেলার জরুরি টিকাদান শুরু ২০ মে ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা

রাণীশংকৈলে নির্মাণাধীন সেফটি ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

Reporter Name

রাণীশংকৈলে নির্মাণাধীন সেফটি ট্যাংকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত সীতারাম (২৪) নামের ওই শ্রমিক সেফটি ট্যাংকের ভেতরে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

রবিবার সকালে উপজেলার নেকমরদ পাটিহাটি এলাকায় আনোয়ার হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। জানা যায়, বাড়ির নির্মাণাধীন সেফটি ট্যাংকে কাজ করছিলেন সীতারাম। কাজের একপর্যায়ে অসাবধানতাবশত তিনি ট্যাংকের ভেতরে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ততক্ষণে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পুলিশ জানায়, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি। স্থানীয়দের মধ্যে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে নির্মাণকাজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা