June 24, 2026, 8:16 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০থেকে ৪০ লক্ষ টাকা

আদিলুর রহমান আদিল 

গফরগাঁও বাজারে অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৩০থেকে ৪০ লক্ষ টাকা

 

আদিলুর রহমান আদিল

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

 

 

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পৌর শহরের পাটমহল মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তিনটি দোকান পুড়ে যায় এবং আনুমানিক ৩০ -৪০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।

 

স্থানীয়রা জানান, সিলিন্ডার গ্যাসের পাইপ লিক হয়ে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে প্রথমে আনোয়ার মিয়ার ফলের দোকান পুড়ে যায়, এতে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে মফিজ মিয়ার চিড়া-মুড়ির দোকানে, যেখানে আনুমানিক ৫ থেকে ৬ লক্ষ টাকার ক্ষতি হয়। সর্বাধিক ক্ষতি হয় জমির মিয়ার চাল, চিনি, ময়দা ও ভুসির গোডাউনে—যেখানে প্রায় ২৭ লক্ষ টাকার মালামাল পুড়ে যায় বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ প্রশাসন, বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ সম্মিলিতভাবে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়।

 

রাত ৯টার দিকে ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ইসমাইল হোসেন সোহেল ঘটনাস্থল পরিদর্শনে যান এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

 

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা