June 21, 2026, 10:26 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনায় মুরগী ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত

আবু জাফর মন্ডল

গাইবান্ধার পলাশবাড়ীতে তুচ্ছ ঘটনায় মুরগী ব্যবসায়ী ছুরিকাঘাতে আহত

 

গাইবান্ধা থেকে মোঃ আবু জাফর মন্ডল:

 

গাইবান্ধার পলাশবাড়ীর পৌরশহরের ব্যস্ততম কালীবাড়ি মুরগি হাটে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে। মুরগির খাঁচা রাখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এক ব্যবসায়ী অপর এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন।

 

গত রোববার ১ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি মুরগি হাটে এ মর্মান্তিক সহিংসতার ঘটনাটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই গ্রামের ইয়াকুব আলীর ছেলে মুরগি ব্যবসায়ী সুমন ও মিলন—এই দুই ভাইয়ের সঙ্গে পার্শ্ববর্তী অপর মুরগি ব্যবসায়ী, পলাশবাড়ী পৌরশহরের গৃধারীপুর গ্রামের হকের ছেলে রেজাউলের মুরগির খাঁচা রাখাকে কেন্দ্র করে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তর্ক-বিতর্ক চরমে পৌঁছালে সুমন ও মিলন দুই ভাই ক্ষিপ্ত হয়ে ওঠে।

 

এ সময় হত্যার উদ্দেশ্যে তারা ধারালো ছুরি দিয়ে রেজাউলের পেটে আঘাত করে। আকস্মিক হামলায় রেজাউল মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় চিৎকার করতে থাকেন। তার চিৎকারে আশপাশের ব্যবসায়ীরা ছুটে এসে দ্রুত তাকে উদ্ধার করেন।

 

পরে আহত রেজাউলকে তাৎক্ষণিকভাবে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

 

এ ঘটনায় কালীবাড়ি মুরগি হাটে চরম উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা