June 24, 2026, 2:31 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

ঘুমন্ত ব্যক্তিকে হত্যা: খুলনায় র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

নয়ন রায়

ঘুমন্ত ব্যক্তিকে হত্যা: খুলনায় র‍্যাবের যৌথ অভিযানে প্রধান আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক, নয়ন রায়।

 

র‍্যাবের সাঁড়াশি অভিযানে দিনাজপুরের বীরগঞ্জে চাঞ্চল্যকর দানিউল ইসলাম হত্যা মামলার প্রধান পলাতক আসামি আবু বক্কর ওরফে বাদশা (৫৬) গ্রেফতার হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) খুলনা মহানগরীর রূপসা থানা এলাকা থেকে র‍্যাব-৬ এবং র‍্যাব-১৩ এর একটি যৌথ আভিযানিক দল তাকে আটক করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর রূপসা টোল প্লাজা সংলগ্ন একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে বাগেরহাট সদর থানার বাসিন্দা আবু বক্করকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুরের বীরগঞ্জ থানাধীন চৌপুকুরিয়া গ্রামের দানিউল ইসলামকে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা মামলার তদন্তে প্রাপ্ত প্রধান সন্দেহভাজন আসামি।

ঘটনার বিবরণে জানা যায়, গত ১২ই ডিসেম্বর ২০২৫ তারিখ রাতে বীরগঞ্জের বাসিন্দা দানিউল ইসলামকে তার নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় দুর্বৃত্তরা নৃশংসভাবে গলা কেটে হত্যা করে। কোনো প্রত্যক্ষদর্শী না থাকায় ঘটনাটি ‘ক্লুলেস হত্যা’ হিসেবে পরিচিতি পায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মোসাঃ সুলতানা রাজিয়া বাদী হয়ে বীরগঞ্জ থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং ঘাতকের অবস্থান শনাক্ত করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মহানগরীর রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা