June 24, 2026, 3:50 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার

এনামুল হক রাশেদী

চট্টগ্রামে চেয়ারম্যান বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার, দুই ভাই গ্রেফতার

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৬ জানুয়ারী) রাতে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ এলাকায় চেয়ারম্যান বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন— সালাউদ্দিন রুমি (৫১) ও সাইফুল ইসলাম বাপ্পী (৫৬)। তারা সারোয়াতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল বশরের ছেলে। তাদের বড় ভাই বেলাল হোসেন বর্তমানে একই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

সেনাবাহিনীর অভিযানে চারটি বিদেশি শটগান, দুটি পিস্তল, ১৩ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর রাসেল প্রধান জানান, গ্রেপ্তার সালাউদ্দিন রুমির বিরুদ্ধে ছয়টি এবং সাইফুল ইসলাম বাপ্পীর বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বেচাকেনা ও নিজস্ব পদ্ধতিতে অস্ত্র তৈরির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তিনি আরও জানান, অভিযানের সময় সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে রুমি ও বাপ্পী পুকুরে লাফ দিয়ে পালানোর চেষ্টা করেন। তবে সেনাবাহিনী তাদের দ্রুত আটক করতে সক্ষম হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প কমান্ডার জানান, পরিত্যক্ত বাড়ির সিলিংয়ের ভেতর, আলমিরার গোপন বাক্সে, গোয়ালঘরের খড়কুটোর নিচে এবং নির্মাণাধীন ভবনের বালির নিচে লুকিয়ে রাখা অস্ত্র, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামগুলো উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার দুই ভাইকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা