June 24, 2026, 9:28 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

চট্টগ্রামে মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ২

এনামুল হক রাশেদী

চট্টগ্রামে মিনিবাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত, আহত ২

 

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

 

চট্টগ্রামের পটিয়ায় একটি মিনিবাসের ধাক্কায় ইমতিয়াজ মাহমুদ ইমন (২২) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের পেছনে থাকা আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে পটিয়া বাইপাস সড়কের ইন্দ্রপোল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইমন চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের মুরাদাবাদ এলাকার মোস্তাক আহমদের ছেলে। আহতরা হলেন—চন্দনাইশ উপজেলার উত্তর কাঞ্চনাবাদ এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নয়ন (২৩) এবং উত্তর কাঞ্চনা পূর্ব এলাহাবাদ গ্রামের শাহ আলমের ছেলে মো. ফোরকান (২৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পটিয়ামুখী একটি মিনিবাসকে ওভারটেক করার সময় মোটরসাইকেলটির সঙ্গে বাসটির সামনের অংশের ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ তিন আরোহী বাসের নিচে পড়ে যান। এ সময় মোটরসাইকেলচালক ইমন বাসের চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। আহত নয়নকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) এ পাঠানো হয়। অপর আহত ফোরকান চন্দনাইশের বিজিসি ট্রাস্ট মেডিকেলে চিকিৎসা নেন।

হতাহতদের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা পটিয়ার মনসা এলাকায় একটি দাওয়াতে অংশ নিতে এসেছিলেন। দাওয়াত শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েন তারা।

পটিয়া ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মিনিবাস ও মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। তবে ঘটনার পর মিনিবাসের চালক ও সহকারী পালিয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা