June 24, 2026, 5:49 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

জলঢাকায় যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন ইসলাম

নীলফামারীর জলঢাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নেতা-কর্মীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ (জলঢাকা) আসনের বিএনপি মনোনীত ও আলহাজ্ব সৈয়দ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল ইসলাম সদস্য আহ্বায়ক কমিটি নীলফামারী জেলা বিএনপি, রশিদুল ইসলাম (বাঙ্গালী) সদস্য নীলফামারী জেলা বিএনপি, এছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী ৩ জলঢাকা আসনের নির্বাচনী প্রধান সমন্বয়কারী শরিফুল ইসলাম (বাবু) উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ জোয়াদ্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব জলঢাকা যুব সমাজের আইকন শাহিনুর হক (বাবু) যুবনেতা মুশফিকুর রহমান (মিজু) পৌর যুবদলের আহ্বায়ক শেখ সাদি লাবলু, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজু,আবু তরাব এমন, ফিরোজ ইসলাম, জাহাঙ্গীর আলম, রায়ান ইসলাম সহ প্রমুখ।

সভায় আগামী নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মকাণ্ডকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়। মতবিনিময় সভায় উঠে আসা

তৃণমূলকে শক্তিশালী করা যুবদলের তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাওয়ার আহ্বান জানানো হয়।

ধানের শীষের বিজয় নিশ্চিত করতে প্রতিটি ওয়ার্ডে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর জোর দেওয়া হয়। প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী তাঁর বক্তব্যে জলঢাকার উন্নয়ন ও জনগণের অধিকার আদায়ে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।এ সময় যুবদলের ইউনিয়ন, ওয়ার্ড, মহল্লা, থেকে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উক্ত মতবিনিময় সভায় জলঢাকা উপজেলা ও পৌর যুবদলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই আসন্ন নির্বাচনে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা