June 21, 2026, 11:49 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

জামপুরের পেচাইনে মান্নানের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক, জনগণের সমস্যা সমাধানের আশ্বাস

মোঃ সজিব মিয়া

জামপুরের পেচাইনে মান্নানের পক্ষে বিএনপির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক, জনগণের সমস্যা সমাধানের আশ্বাস

মোঃ সজিব মিয়া (নারায়ণগঞ্জ প্রতিনিধি):

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের পেচাইন গ্রামে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর পক্ষে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মুজাহিদ মল্লিক, সভাপতি, জামপুর ইউনিয়ন বিএনপি এবং ১ নং সহ-সভাপতি, সোনারগাঁ উপজেলা বিএনপি। এ সময় উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম সানোয়ার, সাধারণ সম্পাদক, জামপুর ইউনিয়ন বিএনপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোস্তাফিজুর ভূঁইয়া মামুন (সাবেক সভাপতি, সোনারগাঁ থানা বিএনপি) এবং আশরাফ ভূঁইয়া (সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁ উপজেলা যুবদল)।

এছাড়াও উপস্থিত ছিলেন আমির হোসেন (সভাপতি, সোনারগাঁ থানা জাসাস), ফজলুল হক ভূঁইয়া (আহ্বায়ক, সোনারগাঁ থানা কৃষক দল), আবু মোরশেদ মোল্লা (যুগ্ম আহ্বায়ক, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল), ফেরদৌস সিদ্দিক সাইমন (সভাপতি, স্যার এফ. এ. রহমান হল ছাত্রদল) এবং রেজাউল করিম (আহ্বায়ক, সনমান্দি ইউনিয়ন যুবদল)।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মোঃ মোক্তার হোসেন (সহ-সভাপতি, ৩ নং ওয়ার্ড বিএনপি, জামপুর ইউনিয়ন), আল আমিন মোল্লা (সদস্য, সোনারগাঁ থানা যুবদল), সামির হোসাইন (যুবদল নেতা), হাবিবুর রহমান রনি (সাবেক সিনিয়র সহ-সভাপতি, জামপুর ইউনিয়ন ছাত্রদল), ফাহিম ভূঁইয়া (সাবেক সাধারণ সম্পাদক, জামপুর ইউনিয়ন ছাত্রদল), বাচ্চু হরদার (সভাপতি, ৩ নং ওয়ার্ড যুবদল) এবং মোঃ কামাল হোসেন (আহ্বায়ক সদস্য, সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দল)।

এছাড়াও উপস্থিত ছিলেন শাহিন শিকদার, ইঞ্জিনিয়ার ফারুক, সালাউদ্দিন সালু, সুজন মিয়া, আক্তার, আমিনুল ইসলাম শান্ত, শাহ আলম, সাব্বির দেওয়ান, রঞ্জু, পণ্ডিত, মামুন, আপেল, হাফিজুর, সোলমান, আবু আফজাল, নজরুলসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শাহ আলম হোসেন (সাবেক সহ-সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল) এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোজাম্মেল হক (সাবেক সহ-সভাপতি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদল)।

উঠান বৈঠকে অংশ নেওয়া স্থানীয় সাধারণ জনগণ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিএনপির নেতৃবৃন্দ মনোযোগ সহকারে সেসব সমস্যা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। প্রধান অতিথির বক্তব্যে আল মুজাহিদ মল্লিক বলেন, বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান-এর পক্ষ থেকে জনগণের সমস্যা সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। তিনি এলাকার রাস্তাঘাট উন্নয়ন, বৈধ গ্যাস সংযোগ এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

তিনি আরও বলেন, জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং জীবনমান উন্নয়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী দিনে রাষ্ট্রক্ষমতায় এলে জনগণের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে একটি গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা