June 21, 2026, 1:29 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

ট্রাম্পের গাজা পরিকল্পনা স্থায়ী সমাধান নয় ; প্রয়োজন স্বাধীন ফিলিস্তিনের সার্বভৌমত্বের নিশ্চয়তা- ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

মোঃ শাহজাহান বাশার সিনিয়র স্টাফ রিপোর্টার

“ট্রাম্পের গাজা পরিকল্পনা স্থায়ী সমাধান নয় ; প্রয়োজন স্বাধীন ফিলিস্তিনের সার্বভৌমত্বের নিশ্চয়তা- ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী

মোঃ শাহজাহান বাশার
সিনিয়র স্টাফ রিপোর্টার

প্রায় ৬৬ হাজার নিরীহ ফিলিস্তিনীর প্রাণ নেয়া ও অসংখ্য মানুষকে আহত ও বাস্তুচ্যুত করার পর গাজায় যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র একটি বিস্তৃত ২০ দফা পরিকল্পনার কথা ইতোমধ্যে প্রকাশ করেছে। এতে আরব ও পশ্চিমা দেশগুলোও সমর্থন দিচ্ছে। পরিকল্পনায় যুদ্ধবিরতি, বন্দী বিনিময়, ইসরায়েলী সেনা প্রত্যাহার, ইন্টারন্যাশনাল স্টাবিলাইজেশন ফোর্স (আইএসএফ), গাজা পুনগর্ঠন, মানবিক সহায়তার বিষয়গুলো ইতিবাচক হিসেবে মনে হচ্ছে। কিন্তু ট্রাম্প ও কুখ্যাত টনি ব্লেয়ারের নেতৃত্বে “পিস বোর্ড” এর নজরদারিতে গাজায় কি ফিলিস্তিনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হবে? নাকি ইসরায়েলেরই পরোক্ষ নিয়ন্ত্রণে গাজাবাসীরা নির্যাতিত হতে থাকবে? ইসরায়েলের বিশ্বস্ত মিত্র ও নারকীয় গণহত্যার প্রত্যক্ষ সমর্থনকারী, সহযোগী যুক্তরাষ্ট্র কি নিরপেক্ষ থাকবে? ইতিহাস থেকে আমরা দেখেছি যে, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন ও চুক্তি লঙ্ঘন করেছে। এ ছাড়া এ পরিকল্পনার মাধ্যমে যুদ্ধবিরতি হলেও গাজায় যে গণহত্যা ঘটেছে, তার জন্য কি ইসরায়েলের প্রধানমন্ত্রী শাস্তি ও বিচারের থেকে মুক্তি পেয়ে গেলেন? গণহত্যার বিচার না হলে তা ইতিহাসে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে, আন্তর্জাতিক মহল গণহত্যাকারীদেরকে শাস্তির আওতায় আনতে পারেনি।

আমরা “আহলে সুন্নাত ওয়াল জামায়াত” এবং “বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)” স্পষ্টভাবে বলতে চাই “ফিলিস্তিনের সার্বভৌমত্ব প্রতিষ্ঠায় স্বীকৃতি প্রদান বা যুদ্ধবিরতি যথেষ্ট নয়৷ ফিলিস্তিনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত হলে জাতিসংঘ সনদের ১৮১(১) রেজুলেশন এর আলোকে দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানই বাস্তবিক। পাশাপাশি এ নারকীয় গণহত্যার জন্য ইসরায়লকে আন্তর্জাতিক আইনের মুখোমুখি হতেই হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা