June 21, 2026, 11:38 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

নেত্রকোনা দুর্গাপুরে নবম পে-স্কেল বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

আল আমিন হাওলাদার

নেত্রকোনা দুর্গাপুরে নবম পে-স্কেল বাস্তবায়নে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

আল আমিন হাওলাদার নেত্রকোনা জেলা প্রতিনিধি

 

নেত্রকোনা জেলার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য নিরসন ও ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকাল ৯ টর দিকে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে দুই ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে মিছিলটি উপজেলা প্রেসক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুল লতিফ। এসময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ আরিফ, শিক্ষক নেতা বজলুল কাদের, জহির মোল্লা, রেজাউল করিম, উপজেলা উপ প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম মো.জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার এন্ড মুদ্রাক্ষরিক মাহফুজুল হক,সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী জাহিদ আলম, সহ বিভিন্ন দপ্তরের কর্মচারীবৃন্দ।

 

বক্তারা বলেন, নবম পে-স্কেল বাস্তবায়ন কোনো অতিরিক্ত সুযোগ নয়, এটি সরকারি কর্মচারীদের ন্যায্য ও যৌক্তিক অধিকার। দীর্ঘদিন ধরে কর্মচারীরা বেতন বৈষম্যের শিকার হয়ে আসছেন, যা তাদের জীবনমান ও কর্মস্পৃহায় বিরূপ প্রভাব ফেলছে। অবিলম্বে এ বৈষম্য নিরসন করে উব/নবম পে-স্কেল কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

তারা আরও বলেন, সরকার বারবার আশ্বাস দিলেও আজ পর্যন্ত বাস্তব কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে সরকারি কর্মচারীদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে সারাদেশে বৃহত্তর আন্দোলনের দিকে যেতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল থেকে বক্তারা ঘোষণা দেন, আগামী ৩ তারিখের মধ্যে দাবি মেনে নেওয়া না হলে এর পর থেকে টানা তিন দিনের পূর্ণ কর্মবিরতি পালন করা হবে। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণার কথাও জানান তারা।

কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলেও আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো উপজেলা চত্বর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা