June 21, 2026, 10:06 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নির্বাচনী জনসভায় জামায়াতের প্রার্থী – মোঃ মতিউর রহমান 

নিজস্ব প্রতিনিধি

“ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার নির্বাচনী জনসভায় জামায়াতের প্রার্থী – মোঃ মতিউর রহমান

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোল উপজেলার ৬ নং রামচন্দ্র পুর ইউনিয়নের ঈশান পুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ২ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় রামচন্দ্র পুর ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা মোঃ তমিজুল ইসলামের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর -১( কাহারোল -বীরগঞ্জ) আসনের এম পি প্রার্থী মোঃ মতিউর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাকে এমপি নির্বাচিত করলে আপনাদের সাথে নিয়ে কাহারোল ও বীরগঞ্জ উপজেলা কে দুর্নীতি মুক্ত ও বেকারত্ব দূর করবো। আমি এমপি নির্বাচিত হয়ে আমার প্রথম কাজ হবে কাহারোল কে পৌরসভা করা। তিনি জনসভায় সনাতনী ভাইদের উদ্দেশ্যে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আপনাদের ধর্মীয় অনুষ্ঠানে দুইটি ঢোলের পরিবর্তে পাঁচটি ঢোল বাজবে এটা আমার ওয়াদা। তাই আপনারা কারও কথায় কান দিবেন না। জনসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

তিনি আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে জামায়াতে ইসলামী আগামীর বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর এবং শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে আমরা কাজ করে যাব।অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, বীর গন্জ উপজেলা এন সিপির যুগ্ম আহবায়ক জেমিয়ন রায় সহ যুব সমাজ ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন। লক্ষ্য করা গেছে জনসভায় প্রায় কয়েক হাজার ভোটার উপস্থিতি ছিলেন। সভাটি পরিচালনা করেন উপজেলা সাবেক ছাত্র শিবির সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা