June 24, 2026, 4:50 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) কর্তৃক মাদকদ্রব্য আটক 

মোঃ নুরুল ইসলাম 

ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাট সীমান্তে বিপুল পরিমাণ মাদক দ্রব্য সহ ২ জন চোরাকারবারি আটক।

চকিলাম বিওপিঃ অদ্য ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ ১৭৫০ ঘটিকায় চকিলাম বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি বিশেষ টহলের মাধ্যমে সীমান্ত পিলার ২৬৮/৮-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ছোট মোল্লাপাড়া গ্রামে বিকাশ সরেন এর বাড়ির সামনে অভিযান পরিচালনা করে ২০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০ গ্রাম ভারতীয় গাঁজা, ০১টি মোটরসাইকেল এবং ০১টি মোবাইলসহ ০২ জন চোরাকারবারী (ক) মোঃ আবু রায়হান(৩৮), পিতা-মৃত সোনতাজ উদ্দিন, গ্রাম-খায়ের বাড়ি, (খ) মোঃ ময়নুল ইসলাম(৪০), পিতা-মৃত মোখলেজার রহমান, গ্রাম-দাদনপুর, উভয়ের পোষ্ট-চন্ডিপুর, থানা-ধামইরহাট ও জেলা-নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্যসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্তীয় সকল অপরাধ কার্যক্রমের বিরুদ্ধে সর্বাত্নক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন অধিনায়ক, পত্নীতলা ব্যাটালিয়ন লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা