June 24, 2026, 8:14 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

পদত্যাগের ২০ মিনিটের মধ্যেই গ্রেফতার টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতা লেলিন সাহা আটক, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

বিশ্বজিৎ চন্দ্র সরকার

পদত্যাগের ২০ মিনিটের মধ্যেই গ্রেফতার

টুঙ্গিপাড়ায় যুবলীগ নেতা লেলিন সাহা আটক, রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য

 

বিশ্বজিৎ চন্দ্র সরকার

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ দল আওয়ামী যুবলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরেই গ্রেফতার হয়েছেন টুঙ্গিপাড়া পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লেলিন সাহা। এ ঘটনাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টা ৩০ মিনিটে টুঙ্গিপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেলিন সাহা তার ব্যক্তিগত ব্যবসায়িক ও পারিবারিক কারণ দেখিয়ে আওয়ামী যুবলীগের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলন শেষ হওয়ার মাত্র ২০ মিনিটের মধ্যেই টুঙ্গিপাড়া থানার এসআই মনির হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গ্রেফতার করে। বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে টুঙ্গিপাড়া পাটগাতি বাসস্ট্যান্ড সংলগ্ন মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

 

গ্রেফতারকৃত লেলিন সাহা (পিতা—পরিমল চন্দ্র সাহা), টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পুলিশের গাড়ি ভাঙচুর ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলা নং–০২, তারিখ ০৩/০২/২৫ (সন্ত্রাসবিরোধী আইন) অনুযায়ী তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

 

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত লেলিন সাহাকে রবিবারই আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই এটিকে “দলের সঙ্গে বিশ্বাসঘাতকতার পরিণতি” হিসেবে মন্তব্য করছেন, আবার কেউ কেউ ঘটনাটিকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেও মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা