June 5, 2026, 4:44 pm
শিরোনাম :
রাজশাহীতে পিস্তল ও গুলিসহ আটক ২, বড় চালান জব্দ। বেলকুচিতে ঢাকা এক্সপ্রেসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত – ধর্মপাশায় পাইকুরাটি ইউনিয়নে কৃষক তালিকায় অনিয়ম রাজধানীর পর চট্টগ্রামেও বসছে এআই ক্যামেরা পরিবেশ দিবস উপলক্ষে কাহারোলে ইউএনওবিশ্ব’র বৃক্ষরোপণ কর্মসূচি চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে ​চাঁনশিকারী সীমান্তে বিজিবি’র সফল অভিযান ৩ চোরাকারবারি আটক, ১২৪ বোতল মাদক ও ইজিবাইক জব্দ ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার টাকা দাবি প্রতিবাদে মানববন্ধন মনপুরায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন দুই শতাধিক অসহায় মানুষ চট্টগ্রামের বর্জ্য থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীনা কনসোর্টিয়াম

পরিবেশ দিবস উপলক্ষে কাহারোলে ইউএনওবিশ্ব’র বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name

পরিবেশ দিবস উপলক্ষে কাহারোলে ইউএনওবিশ্ব’র বৃক্ষরোপণ কর্মসূচি
কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরের কাহারোল উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। দিবসটির তাৎপর্য তুলে ধরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলার বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম।এ সময় তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বে সরকারী সংগঠনর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যাও নিশ্চিত করতে হবে। পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং সবুজায়ন আন্দোলনকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

কাহারোল, দিনাজপুর
০৫-০৬-২০২৬।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা