June 21, 2026, 2:31 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক সহযোগিতা দিলেন আব্দুস সাত্তার

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক সহযোগিতা দিলেন আব্দুস সাত্তার

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

রাজশাহী দুর্গাপুরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করে আয়োজক কমিটির নিকট আর্থিক সহায়তা প্রদান করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক রাজশাহী ৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ আব্দুস সাত্তার।

৩০ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত ৮ টার দিকে উপজেলার ঝালুকা ইউপির বর্ধনপুর দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কামারুজ্জামান আয়নাল, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাতেম আলী, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক জালাল উদ্দীন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলহাজ্ব মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন,
আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমার নেতা তারেক রহমানের নির্দেশনা মেনে আমরা আপনাদের পূজা মণ্ডপ পরিদর্শনে এসেছি। তিনি বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন পূজা মন্ডপের নিরাপত্তা বিধানে সার্বিক সহযোগিতা করতে। আপনারা যাতে নির্বিঘ্নে ও আনন্দ মূখর পরিবেশে আপনাদের দুর্গোৎসব পালন করতে পারেন সেদিকে সার্বক্ষণিক নজর রাখতে।

আব্দুস সাত্তার আরও বলেন, শারদীয় দুর্গোৎসব আমাদের জাতীয় জীবনে সহনশীলতা ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করে তুলে। আমি হিন্দু সম্প্রদায়সহ বাংলাদেশের সব জাতিগোষ্ঠীর মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি।

পারস্পরিক ভালোবাসা, সহনশীলতা ও শ্রদ্ধা আমাদের সংস্কৃতির অংশ। সাম্প্রদায়িক সম্প্রীতির এই ঐতিহ্য আমাদের অক্ষুণ্ন রাখতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা