প্রতারণার মামলায় ইসলামি ব্যাংক কর্মকর্তা পটিয়ার খােরশেদ গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি:-প্রতারণা, বিশ্বাস ভঙ্গ ও অর্থ আত্মসাৎ মামলায় মুহাম্মদ
খােরশেদ আলম (৪৭)নামের এক ব্যক্তিকে (১৩ জানুয়ারি) মঙ্গলবার দুপুরে ফটিকছড়ি এলাকা থেকে গ্রেপ্তার করেছেন পটিয়া থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত খোরশেদ আলম পটিয়া পৌরসভার ৫ নং ওয়ার্ড হাজী চান মিয়া সওদাগর বাড়ীর মৃত মুহাম্মদ ইউনুসের পুএ। সে ইসলামি ব্যাংক লিমিটেড ফটিকছড়িতে কর্মরত। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সদর কক্সবাজার সি আর মামলা সূএে জানা য়ায় খোরশেদ আলম অর্থআত্মসাৎ, প্রতারণা, জালিয়াতির মাধ্যমে মামালার বাদী সামসুন্নাহার সীমু (৩৭) কে বিভিন্ন প্রলোভনে ফেলে সিটি ইনভেস্টমেন্ট কো – অফারেটিভ সোসাইটি লিমিটেডে ২ লক্ষ টাকা ৫ বছরে ডাবল লাভের মিথ্যা আশ্বাসে বিনিয়োগ করান, বিপরীতে ডিপোজিট রিসিভ প্রদান করেন। পরবর্তীতে ডিপোজিটের প্রদেয় মেয়াদ শেষে যোগাযোগ করলে বিভিন্ন কালক্ষেপণ করে এক পর্যায়ে বিশ্বাসভঙ্গ প্রতারণা পূর্বক সমস্ত লেনদেন অস্বীকার হুমকি প্রদান করেন। এতে প্রতারণার স্বীকার সামসুন্নাহার সীমু বাদী হয়ে
মুহাম্মদ খোরশে আলমের বিরুদ্ধে ফৌজদারী দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ (২), ৩৪ ধারায় মামলা দায়ের করেন। পরবর্তীতে আদালতের আদেশে পটিয়া থানা পুলিশ গোপন সংবাদ ভিক্তিতে অভিয়ান পরিচালনা করে খোরশেদ আলমকে ইসলামি ব্যাংক লিঃ ফটিকছড়ি শাখা থেকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারের বিষয়ে পটিয়া থানার ওসি মুহাম্মদ জিয়াউল , নিশ্চিত করে বলেন প্রতারণের মামলায় আদালতের ওয়ারেন্টে অভিযান চালিয়ে খোরশেদ আলমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আরোও ৫ টি মামলা চলমান রয়েছে। দীর্ঘদিন খোরশেদ পুলিশের চোখ ফাঁকি দিয়ে চললেও শেষ রক্ষা হলো না আর, অবশেষে প্রতারণা মামলায় জেলে যেতে খোরশেদ কে।