June 24, 2026, 10:41 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের দুই সদস্য বরখাস্ত

মোঃ মুনির 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঘুষ নেওয়ার অভিযোগে পুলিশের দুই সদস্য বরখাস্ত

 

ঘুষ লেনদেনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানায় কর্মরত পুলিশের দুই সদস্যকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃতরা হলেন উপ-পরিদর্শক (এসআই) জাহিদ আহসান ও কনস্টেবল আবু কাউছার।

 

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) ওবায়দুর রহমান।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জানুয়ারি ভোররাতে নবীনগর–সলিমগঞ্জ সড়কের কানাবাড়ি মোড় এলাকায় গাঁজাভর্তি একটি পিকআপ ভ্যান আটক করেন নবীনগর থানার ওই দুই সদস্য। তবে অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ ঘুষের বিনিময়ে তারা মাদক বহনকারী ওই গাড়িটি ছেড়ে দেন।

 

ঘটনাটি পরে বিভিন্ন মাধ্যমে জানাজানি হলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। বিষয়টি পুলিশ সুপার আবদুর রউফের নজরে আসলে তিনি তাৎক্ষণিকভাবে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

 

নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম জানান, পুলিশ সুপারের নির্দেশ অনুযায়ী ঘটনার তদন্ত করা হয় এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া যায়। শুক্রবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরপরই অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।

 

এ বিষয়ে এসআই জাহিদ আহসানের প্রতিক্রিয়া জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা