June 21, 2026, 10:02 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

মাদারগঞ্জে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১২

আবিদ হাসান

‎মাদারগঞ্জে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ: আহত ১২

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:

‎জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগরেরগড় এলাকায় ৬০ শতাংশ সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামরুল এবং বিলেত আলীর মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে ওই জমির দখল নেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষই সেখানে অবস্থান নেয়। প্রথমে কথা কাটাকাটি হলেও মুহূর্তের মধ্যে তা সংঘর্ষে রূপ নেয়।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি-সোটা নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী চলা এই রক্তক্ষয়ী সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন রয়েছেন।

‎খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে মাদারগঞ্জ থানা পুলিশ। মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন:

‎”খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এলাকা এখন শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

‎বর্তমানে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা