June 24, 2026, 8:17 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, নগদ অর্থসহ গ্রেপ্তার-২

মোঃ নাজিম উদ্দিন

‎মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা, নগদ অর্থসহ গ্রেপ্তার-২

 

মোঃ নাজিম উদ্দিন, ‎মেঘনা (কুমিল্লা) প্রতিনিধিঃ-

 

‎কুমিল্লার মেঘনা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

‎গতকাল রবিবার (১১ জানুয়ারি) বিকাল আনুমানিক ৫টার দিকে উপজেলার মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ও নগদ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

‎মেঘনা থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন,

‎১. আফজাল হোসেন (২৮), পিতা: তোফাজ্জল হোসেন, গ্রাম: মামরতপুর, থানা: সোনারগাঁও, জেলা: নারায়ণগঞ্জ।

‎২. রুনা আক্তার (৩০), পিতা: মৃত সুন্দর আলী, গ্রাম: শিকিরগাঁও, থানা: মেঘনা, জেলা: কুমিল্লা।

‎মেঘনা সেনা ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে যৌথ বাহিনীর এ অভিযান পরিচালিত হয়। অভিযানের পর গ্রেপ্তারকৃতদের জব্দকৃত মালামালসহ মেঘনা থানায় হস্তান্তর করা হয়।

 

‎এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে মেঘনা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা