June 21, 2026, 9:58 am
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

মেলান্দহে নকল হারপিক কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

আবিদ হাসান

‎মেলান্দহে নকল হারপিক কারখানা সিলগালা, ৫০ হাজার টাকা জরিমানা

‎আবিদ হাসান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :

‎জামালপুরের মেলান্দহ উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি নকল হারপিক তৈরির কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ করার পাশাপাশি কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

‎সোমবার (২ ফেব্রুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে মেলান্দহ উপজেলার চরপলিশা বাজার এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সংবাদ পায় যে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে কোনো প্রকার অনুমোদন ছাড়াই নামী ব্র্যান্ডের আদলে নকল হারপিক উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

‎অভিযান চলাকালে কারখানা থেকে প্রায় ৮০ কার্টুন নকল হারপিক জব্দ করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্যমতে, জব্দকৃত এই নকল পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ টাকা। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় জব্দকৃত এই বিপুল পরিমাণ নকল পণ্য জামালপুর শহরের ফৌজদারি মোড়ে নিয়ে প্রকাশ্যে ধ্বংস করা হয়।

‎ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে উক্ত কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে জনস্বার্থে কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেওয়া হয়েছে।

‎জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান:

‎”গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই নকল কারখানার সন্ধান পাই। সেখানে অভিযান চালিয়ে আমরা প্রায় এক লক্ষ টাকা মূল্যের নকল হারপিক জব্দ করি। জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এসব পণ্য তৈরিকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

‎অভিযান চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট বাজার কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন। স্থানীয় সাধারণ মানুষ অধিদপ্তরের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা