June 21, 2026, 2:08 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উপলক্ষে ৫টি মানবিক উদ্যোগ বাস্তবায়ন

মোঃ সেলিম রেজা

রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উপলক্ষে ৫টি মানবিক উদ্যোগ বাস্তবায়ন

মোঃ সেলিম রেজা, শেরপুর প্রতিনিধি:

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন’র শেরপুরের শ্রীবরদী উপজেলার রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার ৫ বছর পুর্তি উপলক্ষে সংগঠনটির উদ্যোগে ৫টি মানবিক কর্মকান্ড বাস্তবায়ন করা হয়েছে। উপজেলার ভেলুয়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপি এই কর্মসূচি পালন করা হয়।

বাস্তবায়িত কর্মসূচি সমূহ হলো- বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোর’আন উপহার, মানবিক কাজে অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান, মানবিক র‌্যাফেল ড্রয়ের পুরষ্কার বিতরণ ও এতিম-অসহায়সহ উপস্থিত সকলকে সাথে নিয়ে এক সামিয়ানার নিচে মধ্যাহ্ন ভোজন ছিলো উল্লেখযোগ্য।

জানা গেছে, এদিন বিনামূল্যে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া উপজেলার ভেলুয়া হাফেজিয়া মাদরাসার ৫ শিক্ষার্থীকে পবিত্র কোর’আন উপহার, সমাজ উন্নয়নে মানবিক কাজে অবদান রাখায় ৯ জনকে সম্মাননা স্মারক প্রদান ও মানবিক র‌্যাফেল ড্রয়ে বিজয়ী ৩ জনের মাঝে আকর্ষনীয় পুরষ্কার বিতরণ এবং সর্বশেষে হাফেজ, এতিম-অসহায়সহ উপস্থিত সকলকে সাথে নিয়ে এক সামিয়ানার নিচে দুপুরের খাবার গ্রহন করেন তারা।

রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ কাউসার আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার উপদেষ্টা পরিষদের সদস্য অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ফারুক আহমেদ।

রক্তসৈনিক শ্রীবরদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানজিমুল হাসান শাহীনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক আবুল কালাম আজাদ ও আব্দুর রহমান রিপন (বিএসসি) সহ স্থানীয় অনেকে।

তথ্য মতে, সর্বোচ্চ রক্ত সংগ্রহকারী স্বেচ্ছাসেবক হিসেবে রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ কাউসার আহমেদ এবং বর্ষসেরা রক্তদাতা হিসেবে রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জাহিদ হাসান হৃদয় ও রক্তদান বিষয়ক সম্পাদক নাহিদ হাসানকে স্বীকৃতি স্বরূপ বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া মানবিক র‌্যাফেল ড্রয়ে প্রথম পুরষ্কার বিজয়ী রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আল আমিন রাজু, দ্বিতীয় পুরষ্কার বিজয়ী রক্তসৈনিক ভেলুয়া ইউনিয়ন শাখার সহ-সাংগঠিনক সম্পাদক মো. রুমান মিয়া ও তৃতীয় পুরষ্কার বিজয়ী রক্তসৈনিক তরুণ স্বেচ্ছাসেবক এস.এম জাকির-এর হাতে বিশেষ পুরষ্কার তুলে দেওয়া হয়।

এসময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় স্বেচ্ছাসবকগন, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

Hide quoted text

রক্তসৈনিক ভেলুয়া শাখার ৫বছর পুর্তি উপলক্ষে ৫টি মানবিক উদ্যোগ বাস্তবায়ন

শেরপুর প্রতিনিধি:

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফেসবুকে আমরা