June 24, 2026, 9:33 pm
শিরোনাম :
নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা আওয়ামী লীগের অপতৎপরতা প্রতিহতে চট্টগ্রামের ২৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি ধামইরহাটে স্বপ্ন স্বারথী কিশোরীদের মাঝে উন্নতমানের মুরগীর বাচ্চা বিতরণ “ ধামরাইয়ে সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা,আহত ২ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলায় শাহবাজপুরে নিরপরাধ ব্যক্তিদের গ্রে*ফ*তা*রে*র অ’ভি’যো’গ, এলাকাবাসীর ক্ষো*ভ। স্বামীর বিরুদ্ধে নির্যাতন ও অর্থ আত্মসাতের অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় গৃহবধূর লিখিত আবেদন শারজাহ আমিরাত জুড়ে ড্রোন খাত নিয়ন্ত্রণের জন্য একটি নতুন আইন চালু করেছে। বিজয়নগরে গাঁজাসহ ০২ মাদক কারবারী গ্রেফতার: চমেক অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের হামলার ঘটনায় মামলা, আসামি অজ্ঞাতনামা!

রায়পুরে দৈনিক গণকণ্ঠের ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মুহাম্মদ শাহ পরান

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

 

রায়পুরে প্রাণবন্ত অনুষ্ঠানের মাধ্যমে উদযাপিত হল দৈনিক গণকন্ঠের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী।

১৯৭২ সালের আজকের এই দিনে “সবার কথা বলে” এই শ্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করে সত্যের পথে কথা বলে আসছে জাতীয় পত্রিকা দৈনিক গণকন্ঠ।

১০ই জানুয়ারী ২০২৬ শনিবার রাত ৭ঘটিকায় রায়পুর গাজী সুপার মার্কেটের তৃতীয় তলা রায়পুর সাংবাদিক ইউনিয়ন এর কার্যালয়ে স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ী রাজনৈতিক দলের নেতা ও বিভিন্ন পত্রিকা এবং টিভি চ্যানেলের সাংবাদিকদের অংশ গ্রহণে কেক কাটার মধ্যে দিয়ে ৫৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এসময় উপস্থিত সকলে দৈনিক গণকন্ঠের সর্বাধিক সাফল্য কামনা করেন। এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনায় দৈনিক গণকন্ঠ বরাবরের মত তার কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলে তারা আশা করেন।

 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম লিটন।

উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন,মানবতার সেবক ও সাংবাদিক বান্ধব রায়পুর ব্যবসায়ী ঐক্য পরিষদ এর সভাপতি ইব্রাহিম খাঁন।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক বান্ধব ও রায়পুর জনসেবা জেনারেল হাসপাতালে পরিচালক এজাজ হোসেন রোমান।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়পুর সাংবাদিক ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও চ্যানেল এইচ এর সিনিয়র সাংবাদিক মো: ফারুক হোসেন। রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি এডভোকেট ফরিদ হোসেন।

 

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন চ্যানেল এ ওয়ান টিভি ও দৈনিক গণকন্ঠের মাল্টিমিডিয়া রায়পুর প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

 

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, রাজধানী টিভির রায়পুর প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোয়ারী। সাংবাদিক আরিফ হোসেন রুদ্র , সাংবাদিক মো: শাহ পরাণ, সাংবাদিক জাকির হোসেন জুয়েল। আরো উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়াকর্মী ও সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা