June 21, 2026, 1:58 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

রায়পুর বাজার বণিক সমিতির অস্থায়ী কার্যালয় উদ্বোধন

মোঃ শাহ পরান 

আজ শনিবার (৩১ জানুয়ারী) সকাল ১১টায় রায়পুর বাজার বণিক সমিতির উদ্যোগে অস্থায়ী কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমিতির নতুন অস্থায়ী কার্যালয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

 

রায়পুর বাজার বণিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদের সভাপতিত্বে ও সেক্রেটারী আলমগীর হোসেনের তত্বাবধানে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার, বিশেষ অথিতি হিসেবে ছিলেন, সহাকরি কমিশনার (ভূমি) নিগার সুলতানা, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মিয়া ও উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম।

এছাড়াও বণিক সমিতির নির্বাচিত সদস্যবৃন্দ ও বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ এতে অংশগ্রহণ করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউসার বলেন, ‘ আমরা খুব দ্রুতই চেষ্টা করবো বাজারকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে। এবং বাজারকে যানজট মুক্ত করতে। এছাড়াও সামর্থ্য অনুযায়ী আমরা ব্যবসায়ীদের পাশে থাকবো’

 

এসময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘ ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ থাকলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। এর উদাহারন রায়পুর বাজার বণিক সমিতি। যারা নিরলসভাবে ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে যাচ্ছে।

 

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে বণিক সমিতির সভাপতি বলেন, ‘আমরা চেষ্টা করেছি ব্যবসায়ীরা যেন ঐক্যবদ্ধ থাকে। ব্যবসায়ীদের সমস্যাগুলো যেনো ব্যবসায়ীরাই সমাধান করতে পারে। আপনারা সহযোগিতা করলে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে পারবো’

 

এসময় উপস্থিত বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ আগত মেহমানদের কাছে বাজাের যানজট নিরসনসহ বাজার সংশ্লিষ্ট বিভিন্ন দাবী দাওয়া তুলে ধরেন।

 

অনুষ্ঠানটি সর্বশেষ দোয়া ও মোনাজাতের মধ্যে দিয়ে শেষ হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রায়পুর সাবরেজিস্টার অফিস জামে মসজিদের খতিব আরিফ হোসেন মিয়াজী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা