বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত ঠাকুরগাঁওয়ে ২০০ পরিবারে নগদ সহায়তা, জীবনমান উন্নয়নে নতুন উদ্যোগ পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত লক্ষ্মীপুর যুবলীগ নেতা গ্রেফতার | মাদক সেবনে বাধা: কিশোর গ্যাংয়ের হামলায় শ্রমিক আন্দোলনের নেতা গুরুতর আহত। মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য উপপরিচালক এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ সুজন বেপারী শিবপুরে রাস্তা থেকে পাওয়া গেল এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন প্যাকেট খাতা, থানায় জমা চাটখিলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের এন্তার অভিযোগ ॥ ক্ষুব্ধ অভিভাবকরা

লক্ষ্মীপুর যুবলীগ নেতা গ্রেফতার |

Reporter Name

লক্ষ্মীপুর যুবলীগ নেতা গ্রেফতার |

মোঃ শাহ পরান
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

‎লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীরা শপথ করেছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে থানায় মামলা করা হয় হয়েছে। ওই মামলায় তাৎক্ষনিক চরমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নাম্বার ওয়ার্ডের সদস্য এবং ওই ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ইমান আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলায় ২৫ জনের নাম উল্লেখসহ অন্তত আড়াই’শ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। তবে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম বাদির নাম প্রকাশ করতে রাজি হননি।

‎এর আগে গত রোববার (২৬ এপ্রিল ২০২৬) রাতে মোমবাতি জালিয়ে উপজেলার কালকিনি ইউনিয়ন আওয়ামীলীগ ও যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতা-কর্মীরা এ শপথ করছেন বলে জানা যায়। একইভাবে ওই ইউনিয়নের ছাত্রলীগের নেতা কর্মীরাও ওই সময় শপথ করেন। পরের দিন সোমবার রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর তার ভেরিফাইড ফেসবুক পেইজে ২মিনিট ৪১ সেকেন্ডের ওই শপথের ভিডিও প্রচার করেন। ওই সময় ভিডিওতে তাদের বলতে শুনা যায়, ‘আমি শপথ করিতেছি যে, কালকিনি ইউনিয়ন বাংলাদেশ আওয়ামী ও অঙ্গসংগঠন মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব এবং দেশের প্রতি অনুগত থাকিব এবং বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের প্রত্যাবর্তনের জন্য আন্দোলন সংগ্রামে নিয়োজিত থাকিব। হে প্রভু আমাকে শক্তি দিন, আমি যেন দেশের এবং মানুষের সেবা করিতে পারি। আমিন।’ ওই সময় তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয়তু শেখ হাসিনা। শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম। জাতির পিতা শেখ মুজিব, লও লও লও সালাম। তেল দে গ্যাস দে, নইলে গদি ছাইড়া দে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। এ স্লোগান দিতে থাকেন।

‎এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছুই জানেন না বলেন। তবে তিনি খোঁজ খবর নিবেন বলে জানান।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, ভিডিওটি আমাদের নজরে এসেছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাট সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা