বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের জলাবদ্ধতা কমাতে চসিক মেয়রের তাৎক্ষণিক পদক্ষেপে নগরজীবনে কিছুটা স্বস্তি ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চট্টগ্রামে জলাবদ্ধতা: জনগণের কাছে ক্ষমা চাইলেন মেয়র শাহাদাত ঠাকুরগাঁওয়ে ২০০ পরিবারে নগদ সহায়তা, জীবনমান উন্নয়নে নতুন উদ্যোগ পটিয়ায় গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত লক্ষ্মীপুর যুবলীগ নেতা গ্রেফতার | মাদক সেবনে বাধা: কিশোর গ্যাংয়ের হামলায় শ্রমিক আন্দোলনের নেতা গুরুতর আহত। মুন্সিগঞ্জ জেলা মাদকদ্রব্য উপপরিচালক এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ সুজন বেপারী শিবপুরে রাস্তা থেকে পাওয়া গেল এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন প্যাকেট খাতা, থানায় জমা চাটখিলে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের এন্তার অভিযোগ ॥ ক্ষুব্ধ অভিভাবকরা

শিবপুরে রাস্তা থেকে পাওয়া গেল এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন প্যাকেট খাতা, থানায় জমা

Reporter Name

শিবপুরে রাস্তা থেকে পাওয়া গেল এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন প্যাকেট খাতা, থানায় জমা

রাব্বি সরকার: নরসিংদীর শিবপুর উপজেলায় রাস্তা থেকে পাওয়া গেল এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার তিন প্যাকেট খাতা। রাস্তায় পাওয়া খাতাগুলো আজ ২৮ এপ্রিল (মঙ্গলবার) সকাল সাড়ে এগারোটায় থানায় গিয়ে জমা দেওয়া হয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান মাসুদ।

পুলিশ ও স্থানীয়রা জানান, ২৬ এপ্রিল রবিবার বিকেল তিনটায় ঢাকা – সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্রীজের নিকট রাস্তার পাশে তিন প্যাকেট খাতা পড়ে থাকতে দেখেন একই উপজেলার মাছিমপুর ইউনিয়নের দত্তেরগাঁও গ্রামের নাসির উদ্দীনের ছেলে রাহিম মিয়া। এ সময় রাহিম মিয়া খাতা গুলি তুলে নিয়ে মাথায় করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে গিয়ে পরেরদিন সোমবার বিকেলে বাড়ির পাশের তারই এক শিক্ষিত ভাইকে দেখালে, খাতাগুলি এসএসসি পরীক্ষার খাতা বলে নিশ্চিত করা হয়। থানায় যোগাযোগ করে রহিম নিজে মঙ্গলবার সকালে খাতা গুলো থানায় জমা দেওয়া হয়।

রহিম মিয়া জানান, ২৬ তারিখ বাড়ি আসার পথে বিকেলে রাস্তায় প্যাকেট করা বান্ডেল দেখতে পেয়ে আমি এগুলো আমার বাড়িতে নিয়ে আসি এবং আমার প্রতিবেশী ভাইকে দেখিয়ে নিশ্চিত হই এগুলো পরীক্ষার খাতা। ভাইয়ের পরামর্শ মতে আমি খাতাগুলো অক্ষত অবস্থায় থানায় জমা দিয়ে দেই।

শিবপুর মডেল থানার এসআই মাসুদুর রহমান মাসুদ জানান, খাতাগুলো রহিম রাস্তা থেকে পেয়ে থানায় জমা দেয়। আমরা খাতাগুলো পেয়ে শিবপুর উপজেলার ইউএনও স্যারকে জানাই। ইউএনও স্যার, ওসি স্যারের উপস্থিতিতে পুনরায় সিলগালা করে খাতাগুলো শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেই।সিলগালা করা তিনটি প্যাকেটে ২৬ এপ্রিল রবিবারের এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষার ২৬৮ টি খাতা ছিল। এই খাতা নরসিংদীর মনোহরদী ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলা এসএসসি ভোকেশনাল পরীক্ষার ছিল।

খাতাগুলো পোস্ট অফিসে রানারের মাধ্যমে ভৈরব পোস্ট অফিসে নিয়ে যাওয়ার পথে রানারের ভ্যানগাড়ির পিছন থেকে খাতাগুলো রাস্তায় পড়ে যায় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এ ব্যাপারে আরো খোঁজ নেওয়া হচ্ছে।

শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন জানান, খবর পেয়ে থানায় গিয়েছি।খাতাগুলো এক পোস্ট অফিস থেকে আর এক পোস্ট অফিসে নিয়ে যাওয়ার পথে ডাক পিয়নের গাড়ি থেকে রাস্তায় পড়ে যায়। খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল। খাতাগুলো পুনরায় পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা