June 21, 2026, 2:31 pm
শিরোনাম :
মৌলভীবাজারে ফল ব্যবসায়ীর উপর পূর্ব বিরোধে হামলা নাকি মিথ্যা মামলা? – পাল্টাপাল্টি বক্তব্যে যেন রহস্যে ঘেরা! মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী অভিনয়ে জাতীয় পর্যায়ে প্রথম কাহারোলের তোফা কুর্রায়েশী কাহারোলে সতীঘাটা মহাশশ্মানে শিব মন্দিরের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন, বিএনপি সভাপতি গোলাম মোস্তফা বাদশা কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মান্দায় জাতীয় ফল মেলা-২০২৬ এর শুভ উদ্বোধন,, নরসিংদীর শখের পাঁচ সিল্কি মুরগি থেকে সফল উদ্যোক্তা স্কুলশিক্ষক মোবারক শরণখোলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফল মেলার উদ্বোধন  বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ: সাংবাদিক নির্যাতন প্রতিরোধে- গীতিকার রাজ আলমগীরের স্বপ্নযাত্রা: ‘গ্রাম থেকে তারকা’ সংগীত প্রতিযোগিতায় জেগে উঠছে দুর্গাপুরের লুকিয়ে থাকা প্রতিভা

শর্তসাপেক্ষে রাজশাহীর বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

শর্তসাপেক্ষে রাজশাহীর বাস শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

 

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধান

যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে আপাতত ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন রাজশাহীর পরিবহন শ্রমিকরা। তবে সুপারভাইজার ও সহকারীদের বেতন বৃদ্ধির জন্য তিন দিন এবং চালকদের বেতন বৃদ্ধির জন্য এক মাসের আলটিমেটাম দিয়েছেন তারা।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে মালিক পক্ষের সঙ্গে বৈঠক শেষে শ্রমিক নেতা জিয়াউর রহমান জানান, নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণ না হলে আবারও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।

তিনি বলেন, মালিকপক্ষ বাসের সুপারভাইজারের বেতন ১০০ টাকা এবং সহযোগীর বেতন ৫০ টাকা বাড়ানোর আশ্বাস দিয়েছে। এ কারণে আপাতত ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে, ফলে যাত্রীদের সাময়িক ভোগান্তির অবসান ঘটেছে।

এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে মালিকরা হঠাৎ বাস বন্ধ করে দেন। টানা পাঁচ দিনের ধর্মঘট সোমবার প্রত্যাহার করলেও শ্রমিকদের একাংশ সিদ্ধান্ত মানেনি। তারা বাস চলাচল বন্ধ করে দিয়ে দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যান।

মঙ্গলবার সকালে শিরোইল বাসস্ট্যান্ড থেকে কয়েকটি বাস ছাড়লেও শ্রমিকরা তা আটকে দেন এবং রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। তাদের অভিযোগ ছিল, একই রুটে চলাচলকারী একতা পরিবহনের মতো সুবিধা তারা পাচ্ছেন না।

এর আগে চলতি মাসেই আরও দুই দফা বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবিতে ধর্মঘটে যান রাজশাহীর চালক, সুপারভাইজার ও সহকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা